Breaking News
Home / TRENDING / ঝাড়গ্রামের ৪টি পঞ্চায়েতের সভাপতি নির্বাচন করলেন পার্থ

ঝাড়গ্রামের ৪টি পঞ্চায়েতের সভাপতি নির্বাচন করলেন পার্থ

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:
ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের দখলে আসা ৬টির মধ্যে ৪টি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করে দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবারই তাঁর বাড়িতে জেলা নেতাদের ডেকে সভাপতি ও সহ-সভাপতিদের নাম জানিয়ে দেন তিনি। মোট ৮টির মধ্যে
এবার গোপীবল্লভপুর-১ ও সাঁকরাইল পঞ্চায়েত সমিতি দুটি হাতছাড়া হয়েছে শাসক দলের। বাকি দুটিতে এখনও দলীয় কোন্দল চলায় লালগড় ও জামবনি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ -সভাপতিদের নাম পরে জানানো হবে বলে জানা গেছে। ঘোষিত ৪টি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিরা হলেন –
নয়াগ্রাম – সভাপতি সঞ্চিতা ঘোষ।  সহ-সভাপতি – তরনি রাউত।
ঝাড়গ্রাম- সভাপতি – রেখা সরেন। সহ- সভাপতি – সুবোধ টুডু।
বিনপুর-২ বেলপাহাড়ি – সভাপতি – রাহালা হাঁসদা। সহ – সভাপতি – অনুশ্রী কর।
গোপীবল্লভপুর-২  – সভাপতি – হিমসাগর সিংহ।
সহ – সভাপতি – কালিপদ সুর।
সোমবার দলের মহাসচিব পার্থবাবুর বাড়িতে
ডাকা  বৈঠকে  ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাংগঠনিক  চেয়ারম্যান সুকুমার হাঁসদা, বিধায়ক চূড়ামণি মাহাতো,  দুলাল মুর্মু ও চিন্মম মাহতো সহ ৬জন  ব্লক সভাপতি উপস্থিত ছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *