নিজস্ব সংবাদদাতা
গত ৩ মাসে দেশজুড়ে বন্যায় মৃতের সংখ্যা ১৪০০। স্বরাষ্ট্র মন্ত্রককে এক রিপোর্টে এই তথ্য জানালো ন্যাশনাল এমার্জেন্সি রেসপন্স সেন্টার। এরমধ্যে শুধু কেরলেই বন্যায় ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি, বন্যা ও হড়কা বানে ২৫৪ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডেও বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গতবছর বৃষ্টি ও বন্যায় ২০১৫ জনের মৃত্যু হয়েছিল। সেবার সবথেকে ক্ষতিগ্রস্থ হয়েছিল বিহার। বৃষ্টি ও বজ্রপাতে ৫০০ জনের মৃত্যু হয়েছিল বিহারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news