Breaking News
Home / TRENDING / হিংসার বদলে উন্নয়ন, মমতাকে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর

হিংসার বদলে উন্নয়ন, মমতাকে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ
মেদিনীপুর: রাজ্যে হিংসার বাড়বাড়ন্ত নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। সোমবার মেদিনীপুর সার্কিট হাউসে বিজেপির এক সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে এসে বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাজ্যে হিংসা বেড়েই চলেছে। এর জন্য রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মেঘওয়াল।
রাজ্যে হিংসাত্মক রাজনীতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিজেপি হিংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে না। মাল্টি পার্টি সিস্টেমে বিশ্বাসি পদ্ম শিবির। কিন্তু এ রাজ্যের শাসকদল যেভাবে হিংসাত্মক রাজনীতি করছে তা মোটেও বাঞ্ছনীয় নয়। মূলত পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বোর্ড গঠন। সবক্ষেত্রেই হিংসাত্মক অশান্তির ছবি উঠে এসেছে। পুরুলিয়ায় নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বিজেপি কর্মীদের, তারপরই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহরা। এই ঘটনার নিন্দাও করেছিলেন।
আগামী লোকসভা ভোটে তিন জেলার ৫টি আসনের মধ্যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি বিজেপির কাছে সম্ভাবনাময় কেন্দ্র বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (জলসম্পদ উন্নয়ন) অর্জুন রাম মেঘওয়াল। ১৯৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসনটি জনসংঘ জিতেছিল বলে স্মরণ করিয়ে দেন তিনি। নির্বাচনের সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দ্বারা রাজনৈতিক হিংসা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করে মন্ত্রী বলেন, হিংসার প্রত্যুত্তর উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমেই দেওয়া হবে।
মোদি সরকারের নোটবন্দির সমর্থন করে তিনি বলেন, ভারতের অল্প সংখ্যক মানুষ কর প্রদান করে। কিন্তু, নোটবন্দির পরে করদাতার সংখ্যা শতকরা হিসেবে বেড়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *