Breaking News
Home / TRENDING / পুরুলিয়ার ঘটনায় তৃণমূলকে একহাত নিলেন মুকুল

পুরুলিয়ার ঘটনায় তৃণমূলকে একহাত নিলেন মুকুল

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
জয়পুরের ঘাঘরা গ্রামে পুলিশের গুলি চালানোর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার জয়পুরে বিজেপির নিহত দুই কর্মীর স্মরণ সভার আয়োজন করে বিজেপি। ওই সভায় কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহকে পাশে নিয়ে আক্রমনাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখেন মুকুল। তিনি বলেন,‘দুই বিজেপি কর্মীর মৃত্যু হলেও পুলিশ সুপার  বলছেন পুলিশ গুলি চালায়নি। মিথ্যে কথা বলার একটা সীমা আছে lপুলিশ যদি গুলি না চালিয়ে থাকে তবে সিবিআই-কে এর তদন্তভার দেওয়া হোক l তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে।’ এবার সরাসরি পুলিশ সুপার আকাশ মাঘারিয়াকে আক্রমণ করে কড়া ভাষায় এদিন মুকুল বলেন, ‘এবার তুমি শেষ দিন অবধি এসপি থাকবে কি না তা তোমাকে ভাবতে হবে।’

দলীয় স্মরণ সভায় রাহুল সিংহ তৃণমূল কংগ্রেস এবং পুলিশকে নানা ভাবে কটাক্ষ করে বলেন, ‘চাটুকার দেখেছি কিন্তু; এই রকম নির্লজ্জ চাটুকার আজও দেখিনি। এই রকম ঘটনা বার বার ঘটানোর পর যদি ভেবে থাকেন ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেবে তাহলে ভুল ভাবছেন। বিজেপি ছাড়নে ওয়ালা পার্টি নয়! একবার যখন এখানে পা রেখেছি তখন তৃণমূলের বংশ নির্বংশ করে ছাড়ব।
উল্লেখ্য, গত সোমবার পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে গোটা পুরুলিয়া জেলা জুড়ে ব্যাপক অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল। জয়পুর ব্লকের ঘাঘরাতে গুলি চালানোর ঘটনায় দুইজন বিজেপি কর্মীর মৃত্যু হয়। স্থানীয় বিজেপি কর্মী নিরঞ্জন গোপ (২৫) এবং দামোদর ওরফে মণ্ডল দাঁদু (৫৯) নামে দুই জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন চার বিজেপি কর্মী সমর্থক। ওই ঘটনায় জনতার ছোড়া ইট পাটকেলের আঘাতে এক পুলিশ আধিকারিক ও দুই ইএফআর জওয়ান জখম হন l বিজেপির অভিযোগ, পুলিশ পরিকল্পিতভাবে গুলি চালিয়ে হত্যা করে দলীয় কর্মীদের। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বিজেপির ৬ নেতা সহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা করে জয়পুর থানার পুলিশ।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *