Breaking News
Home / TRENDING / ৯ ঘন্টার চেষ্টায় খনি থেকে উদ্ধার ৩৮ জন শ্রমিক

৯ ঘন্টার চেষ্টায় খনি থেকে উদ্ধার ৩৮ জন শ্রমিক

 

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
বয়লার ফেটে প্রায় সাড়ে ন’ঘন্টা খনিগর্ভে আটকে রইলেন ৩৮ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে ইসিএলের পান্ডবেশ্বর কুমারডিহি বি কোলিয়ারিতে।  সোমবার এই ঘটনাকে
কেন্দ্র করে আতঙ্ক ছড়াল খনি শ্রমিকদের মধ্যে। চরম গাফিলাতির অভিযোগ উঠেছে ইসিএল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে।
ঘটনায় জানা গিয়েছে,  সোমবার সকালের শিফটে কোলিয়ারির নীচে কাজে নেমে ছিলেন শ্রমিকরা। দুপুর নাগাদ বয়লারের বিপত্তি ঘটে। ইসিএলের কোলিয়ারিতে একাধিক বয়লার থাকে। একটি ব্রয়লার খারাপ হলে চালানো হয় বিকল্প বয়লার। বিপত্তি ঘটে একটি বয়লার খারাপ হওয়ার পর বিকল্প বয়লার চালাতে গেলে সেটি ফেটে যায়। ফলে খনির নীচে থাকা ৩৮ জন শ্রমিককে খনির উপরে ওঠানো সম্ভব  হয়নি। ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় খনি শ্রমিকদের মধ্যে। ওপর থেকে শ্রমিকদের জন্য জল ও খাবার পাঠানো হয় দড়ি দিয়ে। প্রায় ৩০০ ফুট খনির নিচের শ্রমিকরা অসুস্থ বোধ করায় তাদের জন্য ওষুধও পাঠানো হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালিয়ে ইসিএল কর্তৃপক্ষ  শেষ পর্যন্ত রাত পৌনে ন’টা নাগাদ খনিশ্রমিকদের উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া শ্রমিকদের অবস্থা স্থীতিশীল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *