Breaking News
Home / রাজনীতি (page 493)

রাজনীতি

বড় রদবদল হরিয়ানা পুলিশ পদে

নিজস্ব সংবাদদাতা হরিয়ানা পুলিশের ৪১ জন উচ্চ পদস্থ আধিকারিকদের পদে রদবদল করা হল। বেশিরভাগ পুলিশ আধিকারিক ডিএসপি পদের বলে জানা গিয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে রেওয়াড়ির ডিএসপি সুরেশ কুমারকে। উল্লেখ্য, কয়েক দিন আগে রেওয়াড়িতে এক সিবিএসই টপারের ধর্ষণের ঘটনায় উত্তাল সারা দেশ। এছাড়াও গত কয়েক মাস ধরে একের পর এক ধর্ষণ …

আরও পড়ুন »

বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ক্যানিং এ

ক্যানিং: আজ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বুধবার সকাল থেকেই এই পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগতদের ঠেকাতে এলাকায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে পুলিশ। এরই মধ্যে তল্লাশি অভিযান চালাতে …

আরও পড়ুন »

মন্ত্রিসভায় সম্মতি পেল তিন তালাক অর্ডিনান্স

নিজস্ব সংবাদদাতা তিন তালাক অর্ডিনান্সে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে এই অর্ডিনান্সে অনুমোদন দিল মন্ত্রিসভা। এদিন রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক সম্মেলনে বলেন, কংগ্রেস ভোটব্যাঙ্ক আটকাতেই তিন তালাক বিলে সমর্থন দেয়নি। তাঁর অভিযোগ ভোটের রাজনীতি করতেই মহিলা হওয়া সত্তেও এই বিলে সমর্থন দেননি সনিয়া গাঁধী । প্রসঙ্গত, এখনও …

আরও পড়ুন »

দিল্লিতে ম্যানহোলে মৃত শ্রমিকের পাশে ট্যুইটার

নিজস্ব সংবাদদাতা দিল্লির ডাবড়িতে ম্যানহোল পরিস্কার করতে গিয়ে মৃত শ্রমিক অনিলের পরিবারের পাশে দাঁড়াল ট্যুইটারাত্তি। অনিলের শেষকৃত্য, তার বাচ্চাদের পড়াশোনার জন্য ২৪ লক্ষ টাকা তোলে ট্যুইটার পরিবার । প্রসঙ্গত, গত এক সপ্তাহে দিল্লির দুটি জায়গায় ম্যানহোল পরিস্কার করতে গিয়ে ৪জনের মৃত্যু হয়েছে। প্রতি ক্ষেত্রেই শ্রমিকদের প্রশিক্ষণ ছাড়া ম্যানহোলে নামানো হয়েছিল …

আরও পড়ুন »

হাওয়ালা মামলায় দিল্লি ও মুম্বইয়ে ইডির তল্লাশি

নিজস্ব সংবাদদাতা ৭০০ কোটির হাওয়ালা মামলায় দিল্লি ও মুম্বইয়ের ১১টি জায়গায় তল্লাশি চালালো ইডি। দুবাইয়ের ব্যবসায়ী পঙ্কজ কপুর ও তাঁর সহযোগীদের হাওয়ালা মামলায় জড়িত থাকার সন্দেহে এই তল্লাশি বলে জানা গিয়েছে। কপুরের ভারতীয় গয়নার কোম্পানী রাধিকা জেমস প্রাইভেট লিমিটেডেও তল্লাশি চালায় গোয়েন্দারা। এছাড়াও কপুরকে ভুয়ো সংস্থা গড়তে সাহায্যকারী দুই চার্টার্ড …

আরও পড়ুন »

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে খুনের ছক কষছে মায়ানমারের মাদক পাচারকারিরা

নিজস্ব সংবাদদাতা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে খুনের ষড়যন্ত্র করছে মায়ানমারের ড্রাগ মাফিয়ারা। এমনই অভিযোগ করলেন ত্রিপুরার বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বলেন, এই বিষয়ে সম্প্রতি মায়ানমারের রাজধানী নায়পিদহতে মিটিং করে বলে গোপন সূত্রে খবর । বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ত্রিপুরার স্বরাষ্ট্র মন্ত্রীকে জানানো হয়েছে । উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদ …

আরও পড়ুন »

বিরক্ত করলে পা ভেঙে দেব, মঞ্চ থেকে হুমকি বাবুলের

নিজস্ব সংবাদদাতা ফের বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র। মঙ্গলবার আসানসোলে এক সভায় গিয়ে বাবুল এক দর্শকের ‘ঠ্যাং ভেঙে দেওয়ার’ হুমকি দেন। জানা গিয়েছে, আসানসোলে একটি হুইল চেয়ার বন্টন অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বারবার হাঁটাহাঁটি করেছিলেন ওই ব্যক্তি। তখনই বিরক্ত বাবুল ওই ব্যক্তিকে ‘পা ভেঙে হাতে ক্রাচ ধরিয়ে দেওয়ার’ হুমকি …

আরও পড়ুন »

রামগড় থেকে নিখোঁজ জওয়ানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা জম্মু কাশ্মীরের রামগড় সেক্টরে এক বিএসএফ জওয়ানের দেহ উদ্ধার করল সেনা। মঙ্গলবার সিজ ফায়ার উলঙ্ঘন করে পাকিস্তান। সেসময় গুলির লড়াইয়ের পর এক ভারতীয় জওয়ান নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার রাতে ওই জওয়ানের দেহ উদ্ধার করা হয় । প্রাথমিক তদন্তের পর অনুমান, ওই জওয়ানকে হত্যা করা হয়েছে। তবে এখনও কোনও …

আরও পড়ুন »

বিরোধী শূণ্য পঞ্চায়েত চায় তৃণমূল, তাই এত গোলমাল : দিলীপ

  নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা: আমডাঙায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিরোধীশূন্য পঞ্চায়েত  গড়তে চাইছে তৃণমূল। তাই এতো গণ্ডগোল চারিদিকে। মঙ্গলবার উত্তর ২৪ পরগণার আমডাঙার মারিচা পঞ্চায়েত অফিসের পাশের একটিভবনে দলের সাংগঠনিক সভায় একথা বলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।সেখানে তিনি পুলিশকেও একহাত নেন।গত ২৮ অগাস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনের আগের রাতে আমডাঙার বইছগাছিতে তৃণমূল-সিপিএমের রাজনৈতিক সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। তারপর থেকে আমডাঙা নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।আমডাঙার মারিচা পঞ্চায়েতে বোর্ড গঠনের সম্ভাবনার জায়গায় থাকলেও সংঘর্ষ নিয়ে বিজেপি নীরবই ছিল। এদিন আমডাঙায়দলের সাংগঠনিক সভায় মৌনতা ভাঙলেও স্বমেজাজে ছিলেন না দিলীপ ঘোষ। তিনি বলেন, এখানে আমাদের সংগঠন শক্তিশালী নয়। তবে মারিচায় আমরা পঞ্চায়েত গড়ব। গত ১৬সেপ্টেম্বর আমডাঙার মাধবপুরের সভায়রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসর্বদলীয় বৈঠকে শান্তি ফেরানোর কথা বলেছিলেন। দিলীপ অবশ্য এদিন তাখারিজ করে দিয়ে বলেছেন, সর্বদলীয় সভা করে কোনও লাভ হবে না।বিজেপির দুই নেতার গ্রেফতার প্রসঙ্গে দিলীপের বক্তব্য, পুলিশ তাঁদের ফাঁসিয়েছে।

আরও পড়ুন »

আমডাঙা কাণ্ডে ধৃত সিপিএম নেতার জেল হেফাজতের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা: আমডাঙ্গা কাণ্ডে অভিযুক্ত সিপিএম নেতা জাকিরবুল্লুককে গ্রেফতার করল পুলিশ। শনিবার তাকে রাজস্থানের আজমের শরিফ থেকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে গত ২৮ আগস্ট রাতে রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার আমডাঙা এলাকা। শাসক-বিরোধী সংঘর্ষে প্রাণ হারান তিন তৃণমূল কর্মী ও এক সিপিএমকর্মী আহত হন কমপক্ষে ১৬ থেকে ১৭জন। এই হিংসাত্মক ঘটনার তদন্তে নেমে জাকির বুল্লুকের নাম সামনে আসে। তার খোঁজে তল্লাশি শুরু হয়। মঙ্গলবার  আমডাঙ্গা কান্ডে ধৃত জাকিরবুল্লুকে বারাসাত এ সি জি এম আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এদিন  বারাসাত আদালতে জাকিরকে আনার সময় করা নিরাপত্তার জন্য র‍্যাফ মোতায়ন করেপুলিশ। তারই মাঝে জাকিরকে নিয়ে আসাও যাওয়ার সময় বিক্ষোভ দেখায় তারঅনুগামীরা।

আরও পড়ুন »

দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে কাঁথিতে বিক্ষোভ বিজেপির

নিজস্ব সংবাদদাতাঃ কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা বিজেপি। এদিন বিজেপি জেলা কার্যালয় থেকে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়ক ১৫মিনিট অবরোধ করে বিক্ষোভ দেখায় দলীয় কর্মীরা। অবরোধের ফলে ৩৪ নম্বর জাতীয় …

আরও পড়ুন »

বাগরি বাজারের কী হবে? বিশেষজ্ঞদের পরামর্শ নেবে রাজ্য

নিজস্ব সংবাদদাতা বাগরি বাজারে বিধ্বংসী আগুনের জেরে দুর্বল হয়ে পড়েছে বাজারের বহুতলটি। দেওয়ালে ফাটল ধরেছে। ফলে এই বাজারের ভবিষ্যত নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেবে রাজ্য। দুর্বল এই বহুতলটির পুনর্বাসন সম্ভব নাকি ভেঙে ফেলতে হবে বাড়িটি সে বিষয়েই পরামর্শ নেওয়া হবে। ফলে এখন বাড়ি বিশেষজ্ঞদের খোঁজ করছে নবান্ন।

আরও পড়ুন »

আবার বেলাগাম পেট্রল ডিজেলের দাম

নিজস্ব সংবাদদাতা আবারও বাড়ল পেট্রল ডিজেলের দাম । বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রলের দাম নব্বই ছুঁই ছুঁই। এখান্ পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি ৮৯.৫৪ টাকা এবং ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি ৭৮.৪২ টাকা হয়েছে। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি ৮২.১৬টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৮৭ টাকা হয়েছে। কলকাতায় পেট্রলের দাম …

আরও পড়ুন »

পুরুলিয়ায় শুরু শান্তির উৎসব ‘ছাতা টাঁড়ের’ মেলা

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: কয়েকশো বছরের রীতি মেনেই সূচনা হল পুরুলিয়ার ছাতা টাঁড়ের মেলার। ছাতা পরবের জনপ্রিয়তা যে আজও রয়েছে, হাজার হাজার মানুষের সমাগম তা বুঝিয়ে দিল। চাকোলতোড় গ্রামে রাজ পরিবারের বর্তমান রাজা অমিত লাল সিংহদেও রাজবেশে সুসজ্জিত হয়ে পারম্পরিক মর্যাদায় সাদা কাপড়ের সঙ্কেত দিয়ে এই প্রাচীন উৎসবের সূচনা করলেন। সংকেত …

আরও পড়ুন »

সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা

নিজস্ব সংবাদদাতা জম্মু কাশ্মীরের পুলওয়ামায় একটি সিআরপিএফ ক্যাম্পে হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় এক জওয়ান আহত হয়েছে। মঙ্গলবার ভোরে হঠাৎ করে হামলার মুখে পড়ে কিছুটা এলোমেলো হয়ে পড়ে সিআরপিএফ বাহিনী। জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে একটি গ্রেনেডও ছোঁড়ে। তবে গ্রনেডটি না ফাটায় আরও বড় ঘটনার থেকে রক্ষা পাওয়া গিয়েছে । আহত …

আরও পড়ুন »

দিলীপ ঘোষের ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ

  নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর: কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতির ওপর হামলার প্রতিবাদের আঁচ আছড়ে পড়ল শিল্পশহরে। সোমবার বিকালে ২ নং জাতীয় সড়ক অবরোধ করেন দুর্গাপুর বিজেপি নেতৃত্ব। এদিন দুর্গাপুর পেয়ালা কালিমন্দির সংলগ্ন এলাকায় শ’দুয়েক বিজেপি কর্মী সমর্থক সড়ক অবরোধ করেন। ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের দাবি, হামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার …

আরও পড়ুন »