Breaking News
Home / TRENDING / আবার বেলাগাম পেট্রল ডিজেলের দাম

আবার বেলাগাম পেট্রল ডিজেলের দাম

নিজস্ব সংবাদদাতা
আবারও বাড়ল পেট্রল ডিজেলের দাম । বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রলের দাম নব্বই ছুঁই ছুঁই। এখান্ পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি ৮৯.৫৪ টাকা এবং ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি ৭৮.৪২ টাকা হয়েছে। দিল্লিতে পেট্রলের দাম বেড়ে লিটার প্রতি ৮২.১৬টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৮৭ টাকা হয়েছে। কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ৮৩.৯১ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৭৫.৫৩ টাকা হয়েছে। দেশজুড়ে টানা দিনের পর দিন পেট্রল ডিজেলের দাম বাড়তে থাকায় বিষয়টিতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করছে সাধারন মানুষ । কয়েকটি রাজ্যে রাজ্য সরকার সেস তুলে নিয়ে তেলের দাম কমালেও কেন্দ্র এ বিষয়ে চুপ থাকায় তোপের মুখে পড়তে হচ্ছে মোদি সরকারকে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বিশ্ব বাজারে তেলের দাম বাড়ায় পেট্রল ডিজেলের দাম বাড়ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *