নিজস্ব সংবাদদাতা দুর্গাপুর:
কাঁথিতে বিজেপির রাজ্য সভাপতির ওপর হামলার প্রতিবাদের আঁচ আছড়ে পড়ল শিল্পশহরে। সোমবার বিকালে ২ নং জাতীয় সড়ক অবরোধ করেন দুর্গাপুর বিজেপি নেতৃত্ব। এদিন দুর্গাপুর পেয়ালা কালিমন্দির সংলগ্ন এলাকায় শ’দুয়েক বিজেপি কর্মী সমর্থক সড়ক অবরোধ করেন। ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের দাবি, হামলায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদিকে প্রায় ৩০ মিনিট অবরোধে ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত বিজেপিকর্মীদের শান্ত করে অবরোধ তোলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news