নীল রায়: এবার সাংবাদিক সম্মেলন ডেকে এসএসসি-র অনশনকারীদের কটাক্ষ করলেন শিক্ষামন্ত্রী। তবে তিনি ও তাঁর দল যে ভোটের মুখে বিষয়টি নিয়ে যথেষ্ট বিব্রত তাও পরিস্কার হয়ে গেল এদিন। বোঝা গেল, এসএসসির অনশনকারীদের নিয়ে লোকসভা ভোটের মুখে বেজায় সমস্যায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার জেরে দোলের আবহাওয়াতেই তড়িঘড়ি সংবাদাকি সম্মেলন করে …
আরও পড়ুন »প্রার্থীপদ: ক্ষোভের আঁচে জল ঢালার চেষ্টা রাহুল সিংহের
নীল বণিক: প্রার্থী নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমন হবে দলের স্বার্থেই, বললেন রাহুল সিংহ। তিনি বলেন, বিজেপি কর্মীরা সবসময় দলীয় অনুশাসন মেনে চলে। তাই প্রার্থী তালিকা পছন্দ না হলে সাময়িক বহিঃপ্রকাশ হয়েছে বটে, গণতান্ত্রিক দলে এমনটা স্বাভাবিক। তবে অন্য রাজনৈতিক দলের মতো কর্মীরা মারামারি করেনি, বলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক …
আরও পড়ুন »কেষ্টর কথায় সন্ত্রাস করলে ব্যথা আছে, হুঙ্কার দুধকুমারের
নীল বণিক: দল করলে করুন কিন্তু অনুব্রতর কথায় নাচবেন না, সন্ত্রাস করবেন না, তৃণমূল কর্মীদের সাবধান করে দিয়ে বললেন বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। উল্লেখ্য, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে বিতর্কের শেষ নেই। তিনি প্রকাশ্যেই বিরোধীদের হুমকি দিয়ে থাকেন। কখনও ‘চড়াম চড়াম ঢাক বাজান’, কখনও বুঝিয়ে দেন যে রাস্তায় ‘উন্নয়ন’ …
আরও পড়ুন »মালদহে বদলানো মৌসমে রাহুলের সভা, অপ্রিয় কথা শোনাতে পারেন একদা প্রিয়পাত্রীকে
নীল রায়: বাংলার জরাজীর্ণ সংগঠন নিয়ে মালদহের দুটি লোকসভা আসন ধরে রাখতে মরিয়া কংগ্রেস। সেই লক্ষ্যে শনিবার সেখানে সভা করতে আসছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি রাহুল গাঁধী। চাঁচলে রাহুল এই জনসভা করবেন কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরীর সমর্থনে। সভায় যোগ দিতে এদিনই মালদহের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি …
আরও পড়ুন »ভোটের জন্যে ফুরসত নেই নুসরতের, ব্যতিব্যস্ত বসিরহাট
নীল রায়: কথায় আছে, কর্তার ইচ্ছায় কর্ম! কিন্তু বসিরহাট লোকসভা এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের এখন অবস্থা “নায়িকার ইচ্ছায় কর্ম”! দলের অভ্যন্তরে অভিযোগ উঠছে, বার বার চেয়েও বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের থেকে প্রচারের জন্য সময় পাচ্ছেন না তাঁরা। উদাহরণস্বরূপ, গত ১৯ মার্চ নায়িকার সময়ের অভাবেই বাতিল করতে হয়েছিল পাঁচটি বিধানসভা …
আরও পড়ুন »জামাই নয় বিপক্ষে দেবজিৎ, ঘাম দিয়ে জ্বর ছাড়ল কল্যানের
প্রসেনজিৎ ধর: বিজেপি প্রার্থীর নাম শোনার পর মুড বদলে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মাত্র কয়েকদিন আগে দৃশ্যত চাপে ছিলেন কল্যান। প্রকাশ্য সভায় বলেছেন, এবারের লড়াই অন্য বারের চেয়ে কঠিন। এমনকি তাঁর লোকসভা এলাকার কাউন্সিলরদের শাসিয়েও রেখে ছিলেন, মার্জিন না বাড়াতে পারলে সাংসদ তহবিলের টাকা মিলবে না। এ হেন রণং দেহি কল্যাণ …
আরও পড়ুন »“লজ্জা!” বালাকোট প্রসঙ্গে পিত্রোদার মন্তব্যের কড়া নিন্দা মোদীর
ওয়েব ডেস্ক বালাকোটে ভারতের হামলা নিয়ে সন্দেহ প্রকাশ করায় বিশিষ্ট টেকনোক্র্যাট এবং বহির্ভারতে কংগ্রেসের প্রচারের দায়িত্বে থাকা নেতা স্যাম পিত্রোদাকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি সোশাল মিডিয়ায় ট্যুইট করে বলেন, ‘পাকিস্তান ন্যাশনাল ডে’ উপলক্ষ্যে কংগ্রেসের এক নেতা পাকিস্তানের হয়ে কথা বলছেন। তাও আবার ভারতীয় বায়ুসেনাকে অপমান করে। মোদী …
আরও পড়ুন »আদর্শ মোদী, বিজেপিতে গম্ভীর, পড়ুন বিস্তারিত
ওয়েব ডেস্ক: বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর। সদ্য অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটার আজ শুক্রবারই দিল্লিতে দুই কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন। উল্লেখ্য, ৩৭ বছর বয়সী ভারতের অন্যতম সফল ওপেনিঙ ব্যাটসম্যানকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল আগেই। যদিও গত ১৮ মার্চ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজনীতিতে …
আরও পড়ুন »মুকুল ঝরাতে এবার দ্বিগুণ মমতা, এখনই পড়ুন ক্লিক করে
নীল রায়: বিজেপির চাপে নাজেহাল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফল স্বরূপ এবারের লোকসভা ভোটে রাজ্যের ৪২ টি লোকসভা আসনে মোট ৮৪ টি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই সূত্রের খবর। বাংলায় ৭ দফা ভোট হবে। প্রথম দফার ভোট ১১ এপ্রিল। কোচবিহার ও আলিপুরদুয়ারে। সূত্রের খবর, এই দুই আসন দিয়েই …
আরও পড়ুন »বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, জেনে নিন কোন কেন্দ্রে প্রার্থী কে?
নীল বণিক আসন্ন লোকসভা নির্বাচনে ১৮২ টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আজ সন্ধ্যে সাতটায় দিল্লির কেন্দ্রীয় দফতরে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপি নেতা জে পি নাড্ডা। উত্তর প্রদেশের বারাণসী থেকে নরেন্দ্র মোদী, গাঁধীনগর থেকে অমিত শাহ, লখনৌ থেকে রাজনাথ সিংহ এবং নাগপুর থেকে বিজেপির …
আরও পড়ুন »অভিষেক জায়াকে আড়াল করছে তৃণমূল : বাবুল
নীল বণিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জড়িয়ে যে ঘটনাকে তৃণমূল অপপ্রচার বলে তত্ব খাড়া করছে, তা উড়িয়ে দিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তিনি জানান বিমানবন্দরের সিসিটিভির ফুটেজে সবটাই পাওয়া গিয়েছে। কাস্টমস কর্তাদের সঙ্গে পুলিশ ও তৃণমূলের কয়েকজন নেতার ভূমিকাও ভিডিও ফুটেজে ধরা পরেছে বলে দাবি করেন বাবুল। এ ব্যাপারে তাঁর সঙ্গে …
আরও পড়ুন »জোটের জট অব্যাহত, ৫ আসন ছাড়ল কংগ্রেস
নীল রায়: এবার পাল্টা চাপ দিল বিধান ভবন! মঙ্গলবার বিকেলে আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক সম্মেলন করে জোট নিয়ে রাজ্য কংগ্রেসকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিমান বসু। তারই পাল্টা হুঙ্কার ছাড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। উল্লেখ্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন, আপাতত কংগ্রেসের জেতা চারটি আসনে প্রার্থী দেবে না বামেরা। …
আরও পড়ুন »গোয়ায় বিজেপিই, আস্থা জয় প্রমোদের
ওয়েব ডেস্ক: গোয়ায় ক্ষমতায় বিজেপিই। আস্থা ভোটে জিতলেন প্রমোদ সাওয়ান্ত। বুধবারের আস্থা ভোটে ২০ জন বিধায়কের সমর্থন পেলেন গোয়ার নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তাঁর বিপক্ষে গেল ১৫টি ভোট। সূত্রের খবর, নিজেদের দলের স্পিকার বাদে ১১ জন বিধায়কের সমর্থন ছাড়াও এমজিপি, গোয়া ফরোয়ার্ড পার্টির তিনজন করে বিধায়কের সমর্থন পেয়েছেন প্রমোদ সাওয়ান্ত। …
আরও পড়ুন »বিজেপির অভিযোগ, অনুব্রত ও জিতেনকে শোকজ করল কমিশন
নীল বণিক: অনুব্রত মণ্ডল ও জিতেন তেওয়ারিকে শোকজ করল কমিশন। উল্লেখ্য, আজ সকালেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়ে চার তৃণমূল নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি। অবশেষে সেই চারজনের দু’জনকে শোকজ করল কমিশন। শোকজ করা হল অনুব্রত ও জিতেনকে। কমিশন জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডল ও জিতেন তেওয়ারিকে শোকজের …
আরও পড়ুন »ভোটের ভাবনা : ফিস ফ্রাইয়ের ঋণ! জোট ভেস্তে মমতার সুবিধা করে দিল বাম
নীল রায় কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তে দিয়ে আখেরে কী তৃণমূলের সুবিধাই করে দিল সিপিএম? জোট পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যাওয়ার পর এমনই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে আরও ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়ে দেন, কংগ্রেসের জেতা চারটি আসনে তাঁরা প্রার্থী দিচ্ছেন না। যদি …
আরও পড়ুন »রাজ্য কমিশনের ঘরে ঘুঘুর বাসা! কমিশনারকে ভাঙতে বললেন জয়প্রকাশ
নীল বণিক: নির্বাচন কমিশন অফিসে তৃণমূলের ঘুঘুর বাসা রয়েছে। বুধবার রাজ্য নির্বাচন কমিশানের সঙ্গে দেখা করে একথা বলেন রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, কমিশনের কিছু কর্মী এখানে বসে ঘুঘুর বাসা তৈরি করেছেন। যা আমরা রাজ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছি আজ। জয়প্রকাশের দাবি, রাজ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাবকে এই ঘুঘুর …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news