Breaking News
Home / TRENDING / মুকুল ঝরাতে এবার দ্বিগুণ মমতা, এখনই পড়ুন ক্লিক করে

মুকুল ঝরাতে এবার দ্বিগুণ মমতা, এখনই পড়ুন ক্লিক করে

নীল রায়:

বিজেপির চাপে নাজেহাল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফল স্বরূপ এবারের লোকসভা ভোটে রাজ্যের ৪২ টি লোকসভা আসনে মোট ৮৪ টি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই সূত্রের খবর। বাংলায় ৭ দফা ভোট হবে। প্রথম দফার ভোট ১১ এপ্রিল। কোচবিহার ও আলিপুরদুয়ারে। সূত্রের খবর, এই দুই আসন দিয়েই প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। দুটি আসনে মোট চারটি জনসভা করবেন তিনি। জানা গিয়েছে, মার্চের শেষ কিংবা এপ্রিল মাসের গোড়াতেই এই প্রচার শুরু করবেন তিনি। গত লোকসভা ভোটে প্রত্যেকটি কেন্দ্রে গড়ে একটি করে জনসভা করেছিলেন মমতা। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। পদ্ম শিবির এবার বাংলার বেশিরভাগ আসন নিজেদের দখলে নিতে মরিয়া। তাই গতবার ৪২টি জনসভা করা তৃণমূল নেত্রী এবার ৮৪টি জনসভা করার পথে।

সূত্রের খবর, প্রথম দফার জনসভায় জন্য কোচবিহার ও আলিপরদুয়ার জেলা তৃণমূল নেতৃত্বকে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর কালীঘাটের দফতর থেকে। পরের দফাগুলিতে কবে মুখ্যমন্ত্রী প্রচারে যাবেন তা পরে ঠিক করা হবে। কিন্তু প্রত্যেকটি লোকসভা এলাকায় মুখ্যমন্ত্রীর দুটি করে জনসভার কর্মসূচি রাখা হবে বলে জানা গিয়েছে। কোনও ক্ষেত্রে যদি জনসভা করা সম্ভব না হয়, তাহলে পদযাত্রা হবে। যে সমস্ত লোকসভায় দলীয় প্রার্থীদের জয়ের সম্ভাবনা কম, সেখানে দুটি করে সভা ও মিছিল করা যায় কিনা তাও তৃণমূল নেতৃত্বের ভাবনার মধ্যে রয়েছে। তৃণমূলের এক শীর্ষ নেতারা কথায়, “নেত্রী প্রার্থী তালিকা ঘোষণার সময়ই জানিয়ে দিয়েছিলেন যে হোলি উৎসবের পর থেকে প্রচারে নামবেন। অতএব উৎসবের আবহাওয়া পুরোপুরি কাটলেই এবিষয়ে কথা বলা যাবে। তবে ২০০৯ বা ২০১৪ সালের লোকসভা ভোটের থেকেও বেশি উদ্যম নিয়ে নেত্রী এবারের প্রচারে নামতে চলেছেন।”

আসল কথা হল, তৃণমূল নেতারা মুখে স্বীকার না করতে চাইলেও, এবারের লোকসভা ভোটে গেরুয়া শিবিরের দাপটের জেরেই যে নেত্রী একাধিক প্রচার কর্মসূচিতে অংশ নিতে চলেছেন, তা কিন্তু স্পষ্ট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *