নীল বণিক:
প্রার্থী নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমন হবে দলের স্বার্থেই, বললেন রাহুল সিংহ।
তিনি বলেন, বিজেপি কর্মীরা সবসময় দলীয় অনুশাসন মেনে চলে। তাই প্রার্থী তালিকা পছন্দ না হলে সাময়িক বহিঃপ্রকাশ হয়েছে বটে, গণতান্ত্রিক দলে এমনটা স্বাভাবিক। তবে অন্য রাজনৈতিক দলের মতো কর্মীরা মারামারি করেনি, বলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল। তিনি এদিন আরও বলেন, দলের এই কর্মীরা আসন্ন লোকসভা ভোটে জীবন বাজি রেখে লড়াই করবে। তৃণমূলকে পরাজিত করতে দলীয় স্তরে সব ধরনের উদ্যোগ নেবেন এই কর্মীরাই।
প্রসঙ্গত, প্রার্থী তালিকা প্রকাশ হবার পর দলের রাজ্য সহসভাপতি রাজকমল পাঠক সহ বিজেপির বেশ কিছু কর্মী ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের উদ্দেশেই আজ একথা বলেন রাহুল সিংহ। রাহুল জানান, চলতি মাসের ২৪ অথবা ২৫ মার্চ পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশ হবে। রাজ্যের মোট ২৮ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্য বিজেপি। বাদবাকি আসনগুলিতে নির্দিষ্ট সময়ে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news