Breaking News
Home / TRENDING / বিজেপির অভিযোগ, অনুব্রত ও জিতেনকে শোকজ করল কমিশন

বিজেপির অভিযোগ, অনুব্রত ও জিতেনকে শোকজ করল কমিশন

নীল বণিক:

অনুব্রত মণ্ডল ও জিতেন তেওয়ারিকে শোকজ করল কমিশন।

উল্লেখ্য, আজ সকালেই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়ে চার তৃণমূল নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছিল বিজেপি। অবশেষে সেই চারজনের দু’জনকে শোকজ করল কমিশন। শোকজ করা হল অনুব্রত ও জিতেনকে। কমিশন জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডল ও জিতেন তেওয়ারিকে শোকজের জবাব দিতে হবে। তা না দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে কেবলমাত্র অনুব্রত ও জিতেনই নয়, আজ এইসঙ্গে ফিরহাদ হাকিম ও রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধেও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে অভিযোগ জানিয়েছিল বিজেপি। বিজেপি নেতারা দাবি করেন, তৃণমূলের এই চার নেতাকে গোটা নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। তাঁদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি নতুন করে নকুল দানা ও পাঁচনের দাওয়াই দিতে বলেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কেষ্ট মণ্ডলের পথ ধরে বিরোধীদের করলার জুস খাওয়ানোর পাঠ দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এইসঙ্গে মঙ্গলবার তিনি কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বলেন, ”কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের পর থাকবে না, আমরা থাকব সারা বছর। ভোটটা জোড়া ফুলেই দেবেন।” পাশপাশি নির্বাচনী বিধিভঙ্গের তালিকায় নতুন নাম ফিরহাদ হাকিম। তিনিও কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। অবশ্য বাহিনী নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়ও।

অন্যদিকে, আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি দলীয় কর্মীদের টোপ দেন। বলেন, ”৫ হাজারের বেশি লিড দিতে পারলেই এক কোটি টাকার সরকারি কাজের বরাত পাওয়া যাবে।”
নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এধরনের মন্তব্য নির্বাচনী বিধিভঙ্গ বলে মনে করে বিজেপি। তাদের সেই মতামত তারা এদিন জানিয়ে এসেছিল কমিশনকে। তার পরিপ্রেক্ষিতেই শোকজ করা হল অনুব্রত মণ্ডল ও জিতেন তেওয়ারিকে।
বিজেপির তরফে এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন জয়প্রকাশ মজুমদার ,রূপা গঙ্গোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *