Breaking News
Home / TRENDING / রাজ্য কমিশনের ঘরে ঘুঘুর বাসা! কমিশনারকে ভাঙতে বললেন জয়প্রকাশ

রাজ্য কমিশনের ঘরে ঘুঘুর বাসা! কমিশনারকে ভাঙতে বললেন জয়প্রকাশ

নীল বণিক:

নির্বাচন কমিশন অফিসে তৃণমূলের ঘুঘুর বাসা রয়েছে। বুধবার রাজ্য নির্বাচন কমিশানের সঙ্গে দেখা করে একথা বলেন রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, কমিশনের কিছু কর্মী এখানে বসে ঘুঘুর বাসা তৈরি করেছেন। যা আমরা রাজ্য নির্বাচন কমিশনারকে জানিয়েছি আজ। জয়প্রকাশের দাবি, রাজ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাবকে এই ঘুঘুর বাসা ভাঙতেই হবে, না হলে বিজেপি চুপ করে বসে থাকবে না। বেজেপি নেতা আরও বলেন, বাবুল সুপ্রিয়র শোকজের চিঠি দেখে মনে হয় তা যেন তৃণমূল অফিস থেকে লেখা হয়েছে!

কমিশনের একশ্রেণির কর্মচারীরাই এই চিঠি তৃণমূলের কথা মতো লিখছেন বলে দাবি করেন জয়প্রকাশ মজুমদার। তাই দ্রুত কমিশনের এমন কর্মীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *