Breaking News
Home / TRENDING / আদর্শ মোদী, বিজেপিতে গম্ভীর, পড়ুন বিস্তারিত

আদর্শ মোদী, বিজেপিতে গম্ভীর, পড়ুন বিস্তারিত

ওয়েব ডেস্ক:

বিজেপিতে যোগ দিলেন গৌতম গম্ভীর।

সদ্য অবসরপ্রাপ্ত ভারতীয় ক্রিকেটার আজ শুক্রবারই দিল্লিতে দুই কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও রবিশঙ্কর প্রসাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন। উল্লেখ্য, ৩৭ বছর বয়সী ভারতের অন্যতম সফল ওপেনিঙ ব্যাটসম্যানকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল আগেই। যদিও গত ১৮ মার্চ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজনীতিতে আসার কথা অস্বীকার করেন তিনি। আজ অবশ্য গম্ভীর নিজেই জানান, নরেন্দ্র মোদীকে আদর্শ করেই রাজনীতিতে এলেন তিনি।

গৌতম আরও বলেন, রাজনীতি আমার কাছে অচেনা প্লাটফর্ম। তবু আমাকে এমন সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ।

গৌতম গম্ভীর পেয়েছেন পদ্মশ্রী। তিনি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি ও দ্বিতীয় বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেট ১০ হাজার রান পূর্ণ করার পর ২০১৮-র মরসুম শেষে সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী ঘোষণার পরে আজই বিখ্যাত ক্রিকেটার গৌতম গম্ভীর দলে যোগ দেওয়ায় আসন্ন লোকসভা ভোটে তিনি প্রার্থী হচ্ছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *