Breaking News
Home / রাজনীতি (page 363)

রাজনীতি

মমতার বকা-১, পদ হারাতে পারেন হুগলির তপন

নীল রায়। একে জেলা সভাপতি, অন্যদিকে রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী। তা সত্ত্বেও হারতে হয়েছে হুগলি লোকসভা আসনে। আর সেই কারণে শনিবার কালীঘাটের অভ্যন্তরীণ বৈঠকের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম ভৎসনার মুখে পড়েছেন হুগলি জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। হুগলি জেলায় তিনটি লোকসভা আসনের মধ্যে মাত্র একটিতে …

আরও পড়ুন »

লুক আউট নোটিশ জারি, মহাসংকটে রাজীব কুমার

নীল রায়। আদালতের রক্ষাকবচ আগেই গিয়েছিল! এবার আরও বেকায়দায় পড়লেন প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমার। সিবিআইয়ের সুপারিশে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল অভিভাসন দফতর। এই নোটিস জারির হওয়ার ফলে আগামী এক বছর দেশের কোনও স্থল ও বিমানবন্দর ব্যবহার করে বিদেশে যেতে পারবেন না রাজীব কুমার। যদি যাওয়ার চেষ্টা …

আরও পড়ুন »

কংগ্রেস বিধায়ক শংকর সিংকে রাণাঘাট তৃণমূলের সভাপতি করে বিতর্কে মমতা

নীল রায়। এবার কংগ্রেস বিধায়ক শংকর সিংকে রাণাঘাট তৃণমূলের সভাপতি করে দিলেন মমতা বন্দোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শনিবার কালীঘাটের বাসভবনে লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে সাংগঠনিক বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো। যেখানে সাতটি জেলার সভাপতি বদল করা হয়, বদল করা হয় বেশ কিছু জেলার পর্যবেক্ষকও। সেভাবেই নদীয়া জেলা কংগ্রেস তৃণমূল …

আরও পড়ুন »

মুসলমানদের কী গরু মনে করেন? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সংখ্যালঘু নেতার

নিজস্ব প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষন সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এভাবেই ফুঁসে উঠলেন বিজেপির মুকুল ঘনিষ্ঠ নেতা কাসেম আলি। শনিবার কালীঘাটে নিজের বাসভবন সংলগ্ন দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যে গরু দুধ দেয় তার লাথি খেতেও আমি রাজি।” রাজ্যের সংখ্যালঘু ভোটারদের সম্পর্কে মমতার এই ধরনের শব্দচয়ন ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন …

আরও পড়ুন »

ভোটার লিস্ট ধরিয়ে ভাইপোকে “ওয়েটিং লিস্টে” পাঠালেন মমতা

নীল রায়। শুধু বিধায়কদের সঙ্গে কথা বলে ভোটার লিস্ট সংশোধনের কাজকর্মই দেখবেন তিনি। এভাবেই যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব কমালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সরিয়ে দেওয়া হল বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পর্যবেক্ষকের দায়িত্ব থেকে। বদলে পিসি হাতে ধরিয়ে দিলেন ভোটার লিস্ট। শনিবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “অভিষেক এবার থেকে ভোটার …

আরও পড়ুন »

আমি মুসলিম তোষন করি, স্বীকারোক্তি মমতার

নীল রায়। “আমি তো মুসলিম তোষণ করি। যে গরু দুধ দেয় তার লাথিও খাব।” শনিবার কালীঘাটের সাংবাদিক সম্মেলনে এমনই স্বীকারোক্তি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে  জানিয়ে দিলেন, “আগামী ৩০ মে পার্ক সার্কাস ময়দানে ইফতার পার্টি সেখানেও যোগ দিতে যাব।” তাঁর আরও সংযোজন, “সামনে ঈদ আসছে।  অবশ্যই ইফতারে যাব।” এদিন …

আরও পড়ুন »

লোকসভা ভোটে শোচনীয় হারের জেরে সংগঠনে ব্যাপক রদবদল তৃণমূলে

নীল রায়।‌ লোকসভা ভোটে শোচনীয় হারের পর দলীয় সংগঠনে এক ঝাঁক রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে নিজের কালীঘাটের বাসভবনে দলে ৪২ জন লোকসভা নির্বাচনের প্রার্থীদের সঙ্গে গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংগঠনিক রদবদলের কথা নিজেই জানিয়ে দেন তৃণমূল …

আরও পড়ুন »

হেরো ১৪ মন্ত্রীর ঘাড়েই কী কোপ দেবেন মমতা? প্রশ্ন উঠছে

নীল রায়। এবার কি বড়সড় রদবদল রাজ্য মন্ত্রিসভায়? লোকসভা ভোটের ফলাফলের পর এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য প্রশাসনিক মহলে। প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরমহল। কারণ এবারের ভোটে তৃণমূল কংগ্রেস ১২৯ টি বিধানসভায় পিছিয়ে রয়েছে। তার মধ্যে রয়েছেন রাজ্যের ১৪ জন মন্ত্রী।  বিষ্ণুপুরের পরাজিত তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা নিজের …

আরও পড়ুন »

কালীঘাটের বৈঠকে কী ডানা ছাঁটা হবে অভিষেক – অরূপের, প্রশ্ন তৃণমূলের অন্দরে

নীল রায়। আজ কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক। লোকসভা ভোটে কুড়িটি আসনে শোচনীয় পরাজয়ের পর এই প্রথম তার চুলচেরা বিশ্লেষণে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ডাকা হয়েছে ৪২ জন প্রার্থীকেই, ডাকা হয়েছে জেলা সভাপতি পর্যবেক্ষক তথা গুরুত্বপূর্ণ মন্ত্রীদের। এই বৈঠকে কি সমস্ত “ফেল” করা নেতাদের সরানো হবে দায়িত্ব থেকে ? এমনই …

আরও পড়ুন »

বাংলার পরিবেশ ১৫ বছর আগেকার বিহারের মতোই, জানিয়ে গেলেন অজয় নায়েক

নীল রায়। পশ্চিমবঙ্গের নির্বাচনের চ্যালেঞ্জ পুরো করেই নিজের গন্তব্যে ফিরে গেলেন নির্বাচন দায়িত্বপ্রাপ্ত অফিসার অজয় নায়েক। আর যাওয়ার আগে কয়েক গুণ বাড়িয়ে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অস্বস্তি। শুক্রবার কলকাতা ছাড়ার আগে তাঁর এই “টাফ টাস্ক” নিয়ে সাংবাদিকদের সঙ্গে দু চার কথা ভাগ করে নেন তিনি। বাংলার বর্তমান পরিস্থিতির …

আরও পড়ুন »

তৃণমূল থেকে সাসপেন্ড, “যাক বাঁচা গেল”, প্রতিক্রিয়া মুকুল পুত্র শুভ্রাংশুর

নীল রায়। “যাক বাঁচা গেল!” তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর এমনই প্রতিক্রিয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুকে দল থেকে সাসপেন্ড করেন। নিজের প্রতিক্রিয়ায় বীজপুরের তৃণমূল বিধায়ক বললেন, “যাক বাঁচা গেল! এবার খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারব।” প্রসঙ্গত, মুকুল রায় …

আরও পড়ুন »

নরেন্দ্র মোদীর জয়ে “মানি না” কবিতা লিখলেন পরাজিত মমতা

নীল রায়। লোকসভা ভোটে জনতার রায় প্রকাশ পাওয়ার ঠিক একদিন পরে “মানি না” কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় কবিতাটি প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং। এই কবিতায় প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রীর হারের যন্ত্রণা। লোকসভা ভোটে ৩৪টি আসন পাওয়া তৃণমূল কংগ্রেসকে এবার থামতে হয়েছে বাইশে। অপরদিকে ২ আসন থেকে বিজেপি …

আরও পড়ুন »

তৃণমূল থেকে সাসপেন্ড মুকুল পুত্র শুভ্রাংশু, ঘোষণা পার্থর

নীল রায়। মুকুল পুত্র শুভ্রাংশু রায় শেষ পর্যন্ত সাসপেন্ড করল তৃণমূল। শুক্রবার বেহালার ম্যানটনের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে তার ঘোষণা করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে  সিদ্ধান্ত হয়েছে, দল বিরোধী কাজে জড়িত থাকার জন্য শুভ্রাংশু রায়কে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা …

আরও পড়ুন »

লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করা যায় না, অভিষেককে খোঁচা শুভ্রাংশুর

নীল রায়। লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করা যায় না। তিনি একা হাতে তৃণমূলকে তছনছ করে দিচ্ছেন। এভাবেই তৃনমূল কংগ্রেস ছাড়ার ইঙ্গিত দিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ব্যারাকপুর কেন্দ্রে জনসভা করতে গিয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করলে রোজ লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করতে পারেন।” …

আরও পড়ুন »

গোহারা কেন? জানতে শনিবার বৈঠক তলব মমতার

নীল রায়: হারের ময়না তদন্ত করতে শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর,  রাজ্যের ১৮টি লোকসভা কেন্দ্র শাসক দলের হাতছাড়া হওয়ার পাশপাশি,  প্রায় ১৩৮ টি বিধানসভা কেন্দ্রেও বিজেপির কাছে হার মানতে হয়েছে শসকদলকে। ঘটনাচক্রে ১৩৮টি বিধানসভার মধ্যে রয়েছে রাজ্যের বেশ কিছু মন্ত্রীও। জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত …

আরও পড়ুন »

বাংলার মানুষ বনাম তৃণমূলের লড়াইয়ে জিতল গণতন্ত্র: মুকুল

ওয়েব ডেস্ক: গোটা দেশে বিরোধীদের খড়কুটোর মতো উড়িয়ে অভূতপূর্ব জয়ের পর দিল্লির সদর দফতরে প্রতিক্রিয়া দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্য দিকে রাজ্য সদর দফতরে বসে সেই কাজটা করলেন বিজেপির রাজ্যে অভূতপূর্ব ফলাফলের অন্যতম কারিগর, গেরুয়া শিবিরের শীর্ষ নেতা মুকুল রায়। এদিন শুরুতেই মুকুল জানিয়ে …

আরও পড়ুন »