Breaking News
Home / TRENDING / তৃণমূল থেকে সাসপেন্ড, “যাক বাঁচা গেল”, প্রতিক্রিয়া মুকুল পুত্র শুভ্রাংশুর

তৃণমূল থেকে সাসপেন্ড, “যাক বাঁচা গেল”, প্রতিক্রিয়া মুকুল পুত্র শুভ্রাংশুর

নীল রায়। “যাক বাঁচা গেল!” তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর এমনই প্রতিক্রিয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুকে দল থেকে সাসপেন্ড করেন। নিজের প্রতিক্রিয়ায় বীজপুরের তৃণমূল বিধায়ক বললেন, “যাক বাঁচা গেল! এবার খোলা আকাশে নিঃশ্বাস নিতে পারব।” প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূল ছাড়ার পর থেকেই নিয়ম করে তৃণমূল যুব মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, তাঁর সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়রা নিয়ম করে তাঁকে গাদ্দার বলে আক্রমণ করেছিলেন। ছেলে হিসেবে কোনওদিনই মন থেকে তার মেনে নিতে পারেননি শুভ্রাংশু। বৃহস্পতিবার এ রাজ্যে বিজেপি ১৮টি আসন পাওয়ার ক্ষেত্রে মুকুল রায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন সকালে বীজপুরে সাংবাদিক সম্মেলন করে পিতার ভূয়সী প্রশংসা করেন শুভ্রাংশু রায়। আর তাতেই বেজায় চটে যান মমতা। বিকেলেই তাঁকে সাসপেন্ড করা হয়। এতদিন যে তাঁকে দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হয়েছিল তাও জানাতে ভোলেননি শুভ্রাংশু। ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, শুভ্রাংশু বিজেপিতে যোগদান এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *