Breaking News
Home / TRENDING / গোহারা কেন? জানতে শনিবার বৈঠক তলব মমতার

গোহারা কেন? জানতে শনিবার বৈঠক তলব মমতার

নীল রায়:

হারের ময়না তদন্ত করতে শনিবার কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর,  রাজ্যের ১৮টি লোকসভা কেন্দ্র শাসক দলের হাতছাড়া হওয়ার পাশপাশি,  প্রায় ১৩৮ টি বিধানসভা কেন্দ্রেও বিজেপির কাছে হার মানতে হয়েছে শসকদলকে। ঘটনাচক্রে ১৩৮টি বিধানসভার মধ্যে রয়েছে রাজ্যের বেশ কিছু মন্ত্রীও। জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, বাচ্চু হাসদা, গৌতম দেব, শশী পাঁজা, লক্ষ্মীরতন শুক্লা, শান্তিরাম মাহাতো, তপন দাশগুপ্ত ও শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো নেতাদের বিধানসভা থেকে এবার ব্যাপক লিড পেয়েছে বিজেপি।

সুত্রের খবর,  বৈঠকে কেবল ২২ জন জয়ী প্রার্থীদের ডাকা হয়েছে এমনটা নয়, হেরে যাওয়া অন্য কুড়ি জন তৃণমূল প্রার্থীকেও তলব করেছেন মমতা। এছাড়াও বৈঠকে থাকবেন জেলা সভাপতি ও দলের গুরুত্বপূর্ণ বিধায়করা।  উত্তরবঙ্গ ও জঙ্গলমহল থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে জোড়া ফুল প্রতীক। কেন হল এমন ফল? আগামীকাল হেরে যাওয়া আসনগুলির দায়িত্বপ্রাপ্ত নেতারা  সম্মুখীন হবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে গেরুয়া শিবিরের পক্ষে মানুষের সমর্থন রয়েছে তা জানাই ছিল, তা সত্ত্বেও তৃণমূলের শীর্ষ দায়িত্বপ্রাপ্ত নেতারা কেন উচিত ব্যবস্থা নিতে পারেননি তা নিয়ে বৈঠকে খড়গহস্ত হতে পারেন তৃণমূল সুপ্রিমো এমনটাই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *