Breaking News
Home / TRENDING / আমি মুসলিম তোষন করি, স্বীকারোক্তি মমতার

আমি মুসলিম তোষন করি, স্বীকারোক্তি মমতার

নীল রায়। “আমি তো মুসলিম তোষণ করি। যে গরু দুধ দেয় তার লাথিও খাব।” শনিবার কালীঘাটের সাংবাদিক সম্মেলনে এমনই স্বীকারোক্তি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সঙ্গে  জানিয়ে দিলেন, “আগামী ৩০ মে পার্ক সার্কাস ময়দানে ইফতার পার্টি সেখানেও যোগ দিতে যাব।” তাঁর আরও সংযোজন, “সামনে ঈদ আসছে।  অবশ্যই ইফতারে যাব।” এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী আগামী ৩১ মে দলীয় বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান ৩০ মে ইফতার পার্টিতে যাওয়ার কথা। তিনি বলেন “আমি তো মুসলিম তোষণ করি। যে গরু দুধ দেয় তার লথিও খাব।” ২০০৭-১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বামফ্রন্টের বিরুদ্ধে পরিবর্তনের লড়াইয়ে বড় ভূমিকা নিয়েছিল রাজ্যের সংখ্যালঘু ভোট। ক্ষমতায় আসার পর সেই মমতাই উদার হস্তে সংখ্যালঘুদের লালন পালন করেছেন বলে অভিযোগ উঠত। শুধু ইফতার পার্টিতে যাওয়াই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হিজাব পড়ে নামাজ পড়ার ছবিও  তৃণমূলের সংখ্যালঘু নেতারা দেদার প্রচার করতে থাকেন নানা সময়ে। রাজ্যে বিজেপির উত্থানে মমতার সংখ্যালঘু নীতিকেই দায়ী করেছে রাজনৈতিক মহল। এবারের লোকসভা ভোটে দেখা গিয়েছে হিন্দু ভোটের মেরুকরণের কারণে এরাজ্য থেকে ১৮টি জিতে গিয়েছে বিজেপি। সেই কারণে এদিনের সাংবাদিক সম্মেলনে অভিমানের সুরে মুসলিম তোষণের কথা স্বীকার করে নিয়ে আগামী দিনে তা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। যা  হিন্দু ভোটের মেরুকরণ আরও দৃঢ় করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *