Breaking News
Home / TRENDING / লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করা যায় না, অভিষেককে খোঁচা শুভ্রাংশুর

লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করা যায় না, অভিষেককে খোঁচা শুভ্রাংশুর

নীল রায়। লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করা যায় না। তিনি একা হাতে তৃণমূলকে তছনছ করে দিচ্ছেন। এভাবেই তৃনমূল কংগ্রেস ছাড়ার ইঙ্গিত দিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। ব্যারাকপুর কেন্দ্রে জনসভা করতে গিয়ে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করলে রোজ লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করতে পারেন।” শুক্রবার অভিষেককে কটাক্ষ করে বীজপুর বিধায়ক বলেন, “আমি আমার বাবার জন্য গর্বিত। কেউ কেউ বলেছিল, লক্ষ লক্ষ মুকুল রায় তৈরি করবে। কিন্তু যে লোকটা একা হাতে তৃণমূলকে দাঁড় করিয়েছিল, সেই লোকটা একা হাতে গোটা তৃণমূলটাকে তছনছ করে দিল।” তিনি আরও বলেন, “আমি ভুলে গেছিলাম বীজপুরটা আমার একার নয়। আমি যেমন এখানকার ভূমিপুত্র, আমার বাবা মুকুল রায়ও এখানকার ভূমিপুত্র। বাবার কাছে হেরে গেছি। মানুষ বেছে নিয়েছে বাবাকে।” শুভ্রাংশু বলেন, “এখন আমি দল ছাড়ছি না। কিন্তু দল কি আমায় বিশ্বাস করে? এখন সব কিছুতেই একটা কোয়েশ্চেন মার্ক এসে যাচ্ছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *