নিজস্ব প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম তোষন সংক্রান্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে এভাবেই ফুঁসে উঠলেন বিজেপির মুকুল ঘনিষ্ঠ নেতা কাসেম আলি। শনিবার কালীঘাটে নিজের বাসভবন সংলগ্ন দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যে গরু দুধ দেয় তার লাথি খেতেও আমি রাজি।” রাজ্যের সংখ্যালঘু ভোটারদের সম্পর্কে মমতার এই ধরনের শব্দচয়ন ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, মমতার এই বক্তব্য কি প্রমান করছে? যে গরু দুধ দেয়… মানে কি মুসলিমরা মমতাকে ভোট দেন বলেই মুসলিম প্রীতি মমতার?
মমতার বক্তব্যের শেষ অংশটি এখনও স্পষ্ট নয়। মমতার কথা মতো গরুর দুধ দেওয়া বোঝা গেলেও গরুর লাথি মারা এখনও অস্পষ্ট। মমতা পরাজয়ের মুখোমুখি দাঁড়ালেও শতাংশের হিসেবে তাঁর ভোট বেড়েছে। মনে করা হচ্ছে কংগ্রেস ও সিপিএমের মুসলিম ভোটের একটা অংশ তৃণমূলে গেছে। তাহলে লাথি কেন?
সে যাই হোক, কাসেম বলেন, ‘আমরা কি গরু? মুসলিমদের কি চোখে দেখেন মুখ্যমন্ত্রী?’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news