Breaking News
Home / TRENDING / লুক আউট নোটিশ জারি, মহাসংকটে রাজীব কুমার

লুক আউট নোটিশ জারি, মহাসংকটে রাজীব কুমার

নীল রায়। আদালতের রক্ষাকবচ আগেই গিয়েছিল! এবার আরও বেকায়দায় পড়লেন প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমার। সিবিআইয়ের সুপারিশে তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করল অভিভাসন দফতর। এই নোটিস জারির হওয়ার ফলে আগামী এক বছর দেশের কোনও স্থল ও বিমানবন্দর ব্যবহার করে বিদেশে যেতে পারবেন না রাজীব কুমার। যদি যাওয়ার চেষ্টা করেন তাহলে তাকে বিমান বন্দর কর্তৃপক্ষ আটক করে সিবিআই এর হাতে তুলে দেবে। ২০২০ সালের ২৩ মে পর্যন্ত ওই নির্দেশ কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না এমন একটি রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি তা তুলে নিয়েছে শীর্ষ আদালত।  এর ফলে যে কোনও মুহূর্তেই গ্রেফতার হতে পারেন রাজীব। এরকম এক অবস্থায় নিঃসন্দেহে চাপ বাড়ল রাজীব কুমারের ওপরে।
সিবিআই সম্প্রতি ওই লুক আউট সার্কুলার জারির জন্য অভিবাসন দফতরের কাছে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অভিবাসন দফতর তা মঞ্জুর করে।  রবিবার আদালত বন্ধ। ফলে আগামীকালের আগে রাজীব কুমার এ ব্যাপারে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবেন না। যেহেতু আদালতের রক্ষাকবচ আগেই উঠে গিয়েছে তাই যেকোনো মুহূর্তে সিরিয়ায় গ্রেফতার করতে পারে এই দুদে আই পি এস কে। প্রসঙ্গত তার বিরুদ্ধে সারদার কান্ডের তদন্তে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তাকে রাজ্য সিআইডি প্রধানের পদ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের বদলী করেছিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ পুলিশ কর্তাদের মধ্যে অন্যতম হলেন এই রাজীব কুমার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *