Breaking News
Home / TRENDING / পঞ্চায়েত নিয়ে মন্তব্যে অভিষেকের ভুল ধরালেন মুকুল

পঞ্চায়েত নিয়ে মন্তব্যে অভিষেকের ভুল ধরালেন মুকুল

ভাস্কর মান্না:

বাচ্চা ছেলেরা রাজনীতি করে, আবার সর্বভারতীয় স্তরে নেতৃত্ব দেওয়ার দাবি করে অথচ তাঁদের বেসিক জ্ঞান টুকু নেই এমনভাবেই নাম না করে অভিষেককে খোঁচা দিলেন বিজেপি নেতা মুকুল রায়। এই মন্তব্যের কারণ হিসেবে রবিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে বলেন, কিছুদিন আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তারকেশ্বরে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন ১৭ জন পঞ্চায়েত সদস্য নাকি তৃণমূলে যোগ দিয়েছেন। যাঁরা নাকি কিছুদিন আগে বিজেপিতে ছিল। এই তথ্য সম্পূর্ণ ভুল। কারণ হিসেবে পাশে নিয়ে কয়েক জনকে দেখিয়ে বলেন তাহলে এরা কে? তিনি দাবি করেন, এরা সেই পঞ্চায়েত সদস্য যাঁরা বিজেপিতে ছিল, আছে এবং থাকবে।” অভিষেককে কটাক্ষ করে তিনি বলেন, “পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্যের মধ্যে পার্থক্য বোঝে না। ওই দিন আমরা বলেছিলাম চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ১১ জন সদস্য এবং তালপুকুর গ্রাম পঞ্চায়েতের ৭ জন সদস্য বিজেপিতে যোগ দিয়েছে। আমরা পঞ্চায়েত সমিতির কথা বলিনি।”

পাশাপাশি খানাকুলে তৃণমূল কর্মী খুনের বিজেপি কর্মীদের গ্রেফতার করার প্রতিবাদে এদিন তিনি বলেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্ধের ফলে খুন হয়েছে। বিজেপি কর্মীরা এর সঙ্গে জড়িত নয়। কারণ বিজেপি কর্মীরা খুনের রাজনীতিতে বিশ্বাসী নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *