নিজস্ব সংবাদদাতা। আগামী ২১ জুন শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। তার আগেই তৃণমূলের হাতছাড়া হতে চলেছে আরও এক বিধায়ক। সব ঠিকঠাক চললে আগামী সোমবার বিজেপিতে যোগ দিচ্ছেন নোয়াপাড়ার তৃণমূল সুনীল সিং। তাঁর সঙ্গে যোগদান করবেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলার তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার এবং তার পুএ প্রভাষ তালুকদার সহ বেশ কয়েকটি পঞ্চায়েতের তৃণমূলের জনপ্রতিনিধিরা।সুনীল সিং শুধু নোয়াপাড়া বিধায়কই নন গারুলিয়া পৌরসভার চেয়ারম্যানও বটে। সেই গারুলিয়া পৌরসভাও তৃণমূলের হাতছাড়া হচ্ছে বলে খবর। এর আগে তৃণমূলের বহিস্কৃত বিধায়ক তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় বিজেপিতে যোগ দিয়েছেন। সূত্রের খবর, ইতিমধ্যে সুনীল সিং দিল্লী চলে গিয়েছেন। বাকিরা রবিবার বিকেলেই দিল্লি যাচ্ছেন বলে খবর। মুকুল রায় এবং অর্জুন সিং এই যোগদান করাবেন বলে খবর। প্রসঙ্গত, নোয়াপাড়ার বিধায়কের সম্পর্কে শ্যালক বিজেপির ব্যারাকপুরের সাংসদ অর্জুন। ২০১৭ সালে নোয়াপাড়ার কংগ্রেস বিধায়ক মধুসূদন ঘোষের মৃত্যুর পর উপনির্বাচনে অর্জুন সিংয়ের কথাতেই সুনীলকে প্রার্থী করেছিল তৃণমূল। ৬৩ হাজার ভোটে জিতে বিধায়ক সুনীল সিং। লোকসভা ভোট চলাকালীন তৃণমূল ছেড়ে বিজেপি টিকিটে ব্যারাকপুর লোকসভায় অর্জুন সিং প্রার্থী হলেও দল ছাড়েননি তিনি। নোয়াপাড়া বিধানসভা থেকে তৃণমূল প্রার্থীর দীনেশ ত্রিবেদীকে ৫২৬ ভোটের ব্যবধানে দিয়েছিলেন সুনীল। তাতে অবশ্য অর্জুন সিংয়ের জয় আটকানো যায়নি। দলের ভাঙ্গন রোধ করতে শুক্রবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাঁচরাপাড়ায় জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে যোগ দিয়েছিলেন নোয়াপাড়া বিধায়কও। কিন্তু তৃণমূল সুপ্রিমো কর্মী সম্মেলনের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও ভাঙন ধরল গেরুয়া শিবিরে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের মহামারী যেন কিছুতেই রোধ করতে পারছেন না মমতা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news