নীল রায়। “বৈঠক কোথায় হবে ঠিক করুন মুখ্যমন্ত্রী।” রবিবার বিকেল চারটে নাগাদ জিবি বৈঠক শেষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাদের কথায়, বৈঠকের স্থান এবং সম মুখ্যমন্ত্রীই ঠিক করুন। তিনি যেখানে, যখন, যেদিন বলবেন সেখানেই তাঁরা বৈঠকে বসতে রাজি আছেন। কিন্তু স্বচ্ছতা রক্ষার জন্যই সেটা হতে হবে সংবাদমাধ্যমের সামনে। বৈঠকে তাঁদের তরফে পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধিও রাখার দাবি সরকার পক্ষকে মানতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা, নিগ্রহকারীদের গ্রেপ্তার, পরিকাঠামোগত উন্নয়ন সহ তাঁদের দাবিগুলিকে মানতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। যত দ্রুত মুখ্যমন্ত্রী তাঁদের দাবি মেনে বৈঠকের সিদ্ধান্ত নেবেন তত তাড়াতাড়ি তাঁরা কাজে যোগ দেবেন। তাঁরা বলেছেন, তাঁদের সম্পর্কে বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হচ্ছে। মানুষের অসুবিধা না করে চিকিৎসক হিসেবে তাঁরা সবাই দ্রুত কাজে ফিরতে চাইছেন। কিন্তু, সংবাদমাধ্যমের সামনে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা রাজী হবেন, তা নিয়ে থাকছে প্রশ্ন। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন, যদি রাজ্যের প্রশাসনিক বৈঠক সংবাদমাধ্যমের সামনে হয়। তাহলে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কেন মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারবেন না?
এনআরএস–এর অ্যাকাডেমি বিল্ডিং–এ জিবি–তে এনআরএস–এর অধ্যক্ষ ছাড়া বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা ছিলেন। সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল চারটে পর্যন্ত চলে বৈঠক। মনে করা হচ্ছে সোমবারই অবসান হতে পারে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল দশার!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news