Breaking News
Home / TRENDING / মিথ্যে ভয়েস মেসেজ ভাইরাল করে আমাকে বদনাম করছে তৃণমূল, অভিযোগ ভারতীর

মিথ্যে ভয়েস মেসেজ ভাইরাল করে আমাকে বদনাম করছে তৃণমূল, অভিযোগ ভারতীর

নীল রায়।‌ গোপনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে মদত দিচ্ছেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। এমনই অভিযোগ তুলে তৃণমূলের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে একটি ভয়েজ মেসেজ রবিবার সকাল থেকে ভাইরাল হয়। যেখানে একজন মহিলা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের আন্দোলন না থামানোর উস্কানি দিচ্ছেন। সঙ্গে বিষয়টি নিষ্পত্তির জন্য রাজ্যপালের মধ্যস্থতায় বৈঠক করার পরামর্শও দিচ্ছেন। এবং রাজ্য সরকারের সঙ্গে ওই বৈঠকটি সরাসরি টিভিতে সম্প্রচার করার পরামর্শ দিতে শোনা যাচ্ছে ওই মহিলা কন্ঠে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ওই অডিও টেপটি বিজেপি নেত্রী ভারতী ঘোষের। ভয়েস মেসেজটি ভারতী ঘোষের মোবাইলেও পৌঁছে গিয়েছে। তারপরই নিজের মতো করে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন এই প্রাক্তন আইপিএস। ভাইরাল হওয়া ভয়েজ মেসেজটি তাঁর নয় বলে দাবি করেছেন ভারতী। তিনি বলেন, “ভয়েস মেসেজে যে গলাটি শোনা যাচ্ছে তা আমার নয়। ইচ্ছাকৃতভাবে তৃণমূল মেসেজটি আমার নাম দিয়ে চালানোর চেষ্টা করছে। এর থেকে বোঝা যাচ্ছে রাজ্য সরকার কি মনোভাব নিয়ে চলছে।” ভারতী আরও বলেন, “লোকসভা ভোটের সময় আমি নাকি বলেছিলাম উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে খুন করিয়ে দেব। ‌ সেটাও আমি বলিনি। কিন্তু ওরা ভিডিও বিকৃত করে আমার বিরুদ্ধে প্রচারে কাজে লাগিয়েছিল। সেবার আমি তৃণমূলের অপপ্রচারকে রুখতে পারিনি। কিন্তু এবার এমন নোংরামির জবাব দেব।” পুলিশের চাকরিতে ইস্তফা দেওয়ার পর তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছিল। রাজ্য সরকারের পুলিশের গ্রেফতারি থেকে বাঁচতে বেশ কিছুদিন আত্মগোপন করেছিলেন ভারতী ঘোষ। তখন নানা সময়ে ভারতী ভয়েজ মেসেজ পাঠিয়ে সংবাদমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করতেন। সেই ভয়েস মেসেজের সঙ্গে এদিন ভাইরাল হওয়া মেসেজটির কন্ঠের কোনও মিল নেই বলেই মনে করছে প্রশাসনিক মহলের একাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *