Breaking News
Home / TRENDING / বনগাঁ উওরের তৃণমূল বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে

বনগাঁ উওরের তৃণমূল বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে

নীল রায়। সপ্তাহের প্রথম দিনেই তৃণমূলকে জোড়া ধাক্কা দিতে চলেছে বিজেপি। সূত্রের খবর সোমবার বিজেপির দিল্লির কার্যালয়ে সুনীল সিংয়ের সঙ্গে বিজেপিতে যোগ দিতে চলেছেন বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসও। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং যে গেরুয়া শিবিরে যাবেন তা তৃণমূলের অন্দরমহলের দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। কিন্তু রবিবার দুপুরের পর থেকে বিশ্বজিৎ দাসকে ফোনে না পাওয়ার ঘটনা জানতে পেরেই জল্পনা শুরু হয় তৃণমূলের অন্দরে। রাতে তৃণমূল নেতৃত্ব খোঁজখবর নিয়ে জানতে পারে দিল্লিতে রয়েছেন বিশ্বজিৎ। তাঁর সঙ্গে বনগা পঞ্চায়েত সমিতির সদস্য, ১৬ টি গ্রাম পঞ্চায়েত ও বনগাঁ পৌরসভা ১৪ জন কাউন্সিলর জোড়া ফুল ছেড়ে পদ্ম প্রতীকের ঝান্ডা হাতে তুলে নেবেন। এবারের লোকসভা ভোটে বিজয়ী হয়েছেন বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। বনগাঁ লোকসভার অধীন একমাত্র স্বরূপনগর বিধানসভা ছাড়া বাকি ছটি বিধানসভাতে গোহারা হেরেছে তৃণমূল। তবে বিশ্বজিৎ দাসের দলবদল নিয়ে রাজনৈতিক মহলের ব্যাখ্যায় বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর সঙ্গে তাঁর বিবাদই এর কারণ। তার জেরেই বিজেপিতে যাচ্ছেন উওর বনগাঁর বিধায়ক। সম্প্রতি বিশ্বজিৎ দাস পন্থী বনগাঁর কাউন্সিলর ১১ জন কাউন্সিলর অনাস্থা আনেন শঙ্করের বিরুদ্ধে। দলের জেলা নেতৃত্বকে বিশ্বজিৎ দাসের অনুগামীরা শংকর আঢ্যর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলেন বহুবার, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু চেয়ারম্যান শংকর আঢ্যর মাথায় জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থাকায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বিশ্বজিৎপন্থীদের। আর তার জেরেই বিশ্বজিত সহ তাঁর অনুগামীরা গেরুয়া শিবিরমুখী হয়েছেন। তৃণমূলের বিধায়কদের বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষ বলেন, “যে বিধায়ক বা পৌরসভা কিংবা পঞ্চায়েতের সদস্যরা দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, তাদের মনে রাখতে হবে দল তাদের ওপর আস্থা রেখেছিল বলেই আজ তারা বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর পঞ্চায়েত সদস্য হতে পেরেছিলেন। এভাবে দলবদল করা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সমান।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. একদম ঠিক কাজ করেছে,ঐ মূর্খ মন্ত্রী এবার বুজুক গুন্ডা বদ্ মাযেশ ও মুসলমান নিয়ে দল চালানো যাই না।আমরা সবাই মিলে একটি সুন্দর বিজেপি সরকার গঠন করতে চাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *