Breaking News
Home / TRENDING / “মি টু” কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি তনুশ্রীর

“মি টু” কাণ্ডে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি তনুশ্রীর

ওয়েব ডেস্কঃ

যৌন হেনস্থা কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চাইলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। রবিবার তনুশ্রী বলেন, “নানার কাছ থেকে ঘুষ নিয়েই পুলিশ ক্লিনচিট দিয়েছে। তা হলে মোদীজির দুর্নীতিমুক্ত ভারতের কী হল?

১৩ জুন মুম্বই পুলিশ আদালতে জানিয়েছিল, ওই ঘটনায় নানা পাটেকরের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমান মেলেনি। পুলিশের এই দাবির ভিত্তিতে তনুশ্রী তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রথম দিন থেকেই অভিযুক্ত নানার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে পুলিশ। আমি জানতে চাই, এই রিপোর্ট দেওয়ার জন্য নানা বা তাঁর লোকেরা পুলিশকে কত টাকা দিয়েছে?

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার পরমজিৎ সিংহ দাহিয়া তনুশ্রীর এই দাবিকে নস্যাৎ করে বলেন, অন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে ‘বি সামারি’ রিপোর্ট পেশ করেছে ওশিওয়াড়া পুলিশ। চার্জশিট তৈরির জন্য অভিযুক্তের বিরুদ্ধে যখন যথেষ্ট প্রমান পাওয়া যায় না, তখন ‘বি সামারী’ রিপোর্ট জমা দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে নানার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তনুশ্রী। তিনি দাবি করেছিলেন, ২০০৮-এ ‘হর্ন ওকে প্লিজ’ ছবিতে গানের শুটিংয়ের সময়ে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন নানা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *