নীল রায়। সভাপতি দিলীপ ঘোষের হাতে ভাঙন ধরল ঝাড়গ্রাম সিপিএম ও তৃণমূল নেতৃত্বে! রবিবার ঝাড়গ্রামে এক জনসভায় হাজির ছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর উপস্থিতিতেই সিপিএম নেতা অসীম নন্দীর সঙ্গে কয়েকশো সিপিএম কর্মী যোগ দিলেন বিজেপিতে। সিপিএম থেকে আসা নেতা কর্মীদের হাতে দিলীপ ঘোষ গেরুয়া পতাকা হাতে তুলে দেন। এছাড়াও, সাঁকরাইলের রোহিনী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সারথী সিংহ, ঝাড়গ্রামের রাধানগর গ্রাম পঞ্চয়েতের নির্দল সদস্য বুলবুলি কিস্কু, সাপধরা পঞ্চায়েতের নির্দল সদস্য বুলবুলি মণ্ডল, জামবনি ব্লকের কেন্দডাংরি পঞ্চায়েতের নির্দল সদস্য বিশ্বজিৎ মাহাতো বিজেপিতে যোগ দেন। জামবনির পড়িহাটি ও রোড চন্দ্রকোনার কয়েকশো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এ দিন বিজেপিতে যোগ দিয়েছেন। গত পঞ্চায়েত ভোটে জেতা জামবনি ও ঝাড়গ্রামের নির্দল পঞ্চায়েত সদস্যরাও এদিন যোগ দেন পদ্ম শিবিরে। প্রসঙ্গত, ঝাড়গ্রাম লোকসভায় এবারের ভোটে জয়ী হয়েছেন বিজেপির কুনার হেমব্রম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news