Breaking News
Home / রাজনীতি (page 337)

রাজনীতি

সিঁথিতে সিঁদুর, গলায়ে মঙ্গলসূত্র কেন? মৌলবাদীদের আক্রমণে টুইট জবাব নুসরাতের

নীল রায়। উগ্র মৌলবাদীদের ফতেয়াকে উপেক্ষা করে তাঁদের জবাব দিলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। ‌ শনিবার রাতে এক টুইট করে বসিরহাটের সাংসদ লেখেন, “আমি ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধিত্ব করি। যা ধর্ম ও জাতের বেড়াজালের ঊর্ধে। আমি সব ধর্মকে সমান শ্রদ্ধা করি। আমি এখনও একজন মুসলিম। আমি কী পরব সেটা কেউ ঠিক …

আরও পড়ুন »

পুলিশের সহায়তায় তোলা তোলার অভিযোগ উঠল বাগুইআটি এলাকায়

নিজস্ব সংবাদদাতা:   প্রশাসনের সহায়তায় রাস্তার ওপর অবৈধভাবে তোলা আদায়ের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে গাড়ি মালিক ও চালকরা। অভিযোগ, এয়ারপোর্ট, কৈখালী ও বাগুইআটি এলাকার বিভিন্ন জায়গায় পুলিশের সহায়তায় বেশ কিছু ব্যক্তি মালবাহী গাড়ি ও পাবলিকের কাছ থেকে টাকা আদায় করছে।   বহুদিন ধরে ওইসব এলাকায় কখনও সাদা পোশাক পরে, কখনও …

আরও পড়ুন »

পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে তৃণমূলে ভাঙ্গন, যোগদান বিজেপিতে

নিজস্ব সংবাদদাতা।‌ এবার বিজেপির হামলা তৃণমূলের দুর্গ বেহালায়। শনিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের রায়বাহাদুর রোডে এক পথসভা করে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। এদিন বেহালা পূর্ব বিধানসভা ১১৬,১১৭ এবং বেহালা পশ্চিমের ১১৮,১১৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন। রাজ্য …

আরও পড়ুন »

বাংলায় শপথ নিয়ে বাঙালির নাক কাটলেন মিমি (দেখুন ভিডিও)

নিজস্ব সংবাদদাতা: সংসদে বাংলায় শপথ নিতে গিয়ে খাবি খেলেন মিমি। উদ্ভট, বিদ্ঘুটে, হাস্যকর—এমন সব উচ্চারণ করলেন বাংলা শব্দের যা শুনে অভিধানকার হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কবর থেকে উঠে আসার যোগাড়! কাণ্ড দেখুন ভিডিওয়।

আরও পড়ুন »

গরিবের সুদ কমিয়ে পুঁজিপতিদের ঋণ মুকুব করছে মোদী সরকার, অভিযোগ সোমেনের

নীল রায়। মোদি সরকারের ব্যাঙ্ক নীতির সমালোচনায় সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শনিবার সন্ধ্যায় এক প্রেস বিবৃতি জারি করে তিনি সেভিংসে ব্যাঙ্কের সুদ কমিয়ে দেওয়ার সমালোচনা করেছেন। ‌ সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের ব্যাঙ্ক নীতির কারণে পি পি এফ, এন এস সি ও ডাকঘর গুলিতেও সুদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের …

আরও পড়ুন »

সাহস থাকলে গ্রেফতার করুন, ফিরহাদ মমতাকে চ্যালেঞ্জ অর্জুনের (দেখুন ভিডিও)

নিজস্ব সংবাদদাতা: ফের মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে চালেঞ্জ করলেন অর্জুন সিংহ। বললেন, সাহস থাকলে গ্রেফতার করুন। দেখুন ব্যারাকপুরের দাপুটে নেতার ভিডিও।  

আরও পড়ুন »

খুনের নেপথ্যে কাটমানি, গোষ্ঠীদ্বন্দ্বের বলি ব্যান্ডেলের তৃণমূল নেতা, বললেন লকেট

ওয়েব ডেস্ক: কাটমানি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে খুন ব্যান্ডেলের তৃণমূল নেতা, মত বিজেপি নেত্রী ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। প্রসঙ্গত দলীয় নেতার খুনের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছিল তৃণমূল। লকেট অভিযোগ উড়িয়ে জানালেন, তৃণমূলের দলীয় কোন্দলের জেরেই খুন। প্রসঙ্গত, শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনে প্রকাশ্য দিবালোকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী দিলীপ রামকে লক্ষ্য করে গুলি …

আরও পড়ুন »

তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে খুন হল ব্যান্ডেলে, দাবি মুকুলের

নিজস্ব সংবাদদাতা। ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনের ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের কারণেই এই খুন হয়েছে। শনিবার সাংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, “বিজেপিই ধরণের হত্যার রাজনীতি করে না। তৃণমূলের এই নেতা খুনের পিছনে পঞ্চায়েতের অন্তর্কলহ রয়েছে।” সঠিক তদন্ত হলে …

আরও পড়ুন »

খেলা ঘোরানোর ব্রহ্মাস্ত্র এখনও মমতার হাতে, পদ্মগাড়িতে দক্ষ চালক বসান অমিত

দেবক বন্দ্যোপাধ্যায়: ৩০ জুন, রবিবার। নয়াদিল্লি। অমিত শাহ। এই সেই স্থান কাল পাত্র, যার দিকে তাকিয়ে আছে রাজ্য বিজেপি। শুধুমাত্র রাজ্য বিজেপি নয়, রাজ্য রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত অনেকেরই আগ্রহ এখন আবর্তিত হচ্ছে এই স্থান-কাল-পাত্র ঘিরে। অমিত শাহ এইদিন বৈঠক করবেন পশ্চিমবঙ্গের নেতাদের নিয়ে। পশ্চিমবঙ্গে বিজেপির বর্তমান অবস্থা ব্যাখ্যা …

আরও পড়ুন »

সাহস থাকলে গ্রেফতার করুন, মমতা-ফিরহাদকে চ্যালেঞ্জ অর্জুনের

নীল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সাহস থাকলে আমাকে গ্রেফতার করে দেখান। এভাবেই তাদের সরাসরি চ্যালেঞ্জ জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ভাটপাড়া যায়। সেখানে পুলিশ প্রশাসনসহ স্থানীয় কিছু নেতৃত্বের সঙ্গে কথা বলে ফিরহাদ হাকিম দাবি তোলেন অর্জুন সিংকে …

আরও পড়ুন »

প্রয়াত কংগ্রেস নেতা রমেন পান্ডে

নীল রায়। প্রয়াত হলেন কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রমেন পান্ডে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রয়াণ কালে কালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। চলতি মাসের ১৫ তারিখে কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। করা হয় কিডনি প্রতিস্থাপনও। কিন্তু শেষ রক্ষা হল না, এদিন …

আরও পড়ুন »

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জেরবার মালদহ

প্রসেনজিৎ ধর:   পুরাতন মালদায় জোরদার চলছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার বিরুদ্ধে এবার সরব হলেন পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। চেয়ারম্যানের পাল্টা অভিযোগ বিজেপির সাথে যোগসাজশ করে এক ধরনের নেতৃত্ব এই অভিযোগ করছে।   বছর চারেক আগে পুরাতন মালদা পৌরসভা দখল করে তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান …

আরও পড়ুন »

প্রয়াত নকশাল নেতা সন্তোষ রাণা

নীল রায়। প্রয়াত হলেন নকশাল নেতা সন্তোষ রানা। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সক্রিয় নকশাল আন্দোলন থেকে ৯০ দশকের শহরে এলেন রাজ্য রাজনীতিতে তার পরিচয় ছিল নকশাল নেতা হিসেবেই। হাজার ১৯৪৪ সালে গোপীবল্লভপুরে জন্মগ্রহণ করেন তিনি। পরে চলে আসেন কলকাতায়। প্রেসিডেন্সি কলেজে …

আরও পড়ুন »

ব্যান্ডেলে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুস্কৃতিরা

নিজস্ব সংবাদদাতা:   পঞ্চায়েত প্রধানের স্বামীকে গুলি করার ঘটনা ঘটল ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল পঞ্চায়েত প্রধানের স্বামী দিলীপ পালকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।   শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনে ৫ নম্বর প্লাটফর্মে তিনি যখন দাঁড়িয়ে ছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গুলিটি দিলীপের কপালে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। …

আরও পড়ুন »

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ধ

নিজস্ব সংবাদদাতা: আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণ, কাটমানির অভিযোগ তুলে নদীয়ার বীর নগর পুরসভায় বিক্ষোভ দেখাল কিছু তৃণমূল কাউন্সিলর ও তাঁদের অনুগামীরা। অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষোভকারী কাউন্সিলরদের ওপর হামলা চালায় পুরসভার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামী কাউন্সিলর ও তাঁদের অনুগামীরা। সূত্রের খবর,নদীয়ার …

আরও পড়ুন »

স্বাস্থ্য মন্ত্রকে নিষিদ্ধ হল বিস্কুট

ওয়েব ডেস্কঃ বিস্কুট নিষিদ্ধ হল স্বাস্থ্য মন্ত্রকের বিভিন্ন দপ্তরের মিটিংয়ে। বিস্কুটের পরিবর্তে ওইসব মিটিংয়ে চানা, খেজুর, বাদাম ও আখরোটের মতো স্বাস্থ্যকর খাবার দেওয়ার পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী ড: হর্ষবর্ধনের আদেশানুসারে একটি বিজ্ঞপ্তি দিয়ে মন্ত্রক জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নির্দেশ অনুযায়ী মন্ত্রকের বিভিন্ন অফিসিয়াল মিটিংয়ে বিস্কুটের পরিবর্তে স্বাস্থ্যকর …

আরও পড়ুন »