ওয়েব ডেস্ক:
কাটমানি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে খুন ব্যান্ডেলের তৃণমূল নেতা, মত বিজেপি নেত্রী ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। প্রসঙ্গত দলীয় নেতার খুনের ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছিল তৃণমূল। লকেট অভিযোগ উড়িয়ে জানালেন, তৃণমূলের দলীয় কোন্দলের জেরেই খুন।
প্রসঙ্গত, শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনে প্রকাশ্য দিবালোকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী দিলীপ রামকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার মাথার পিছনে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় ব্যান্ডেল জিআরপি এবং স্থানীয় লোকেরা তাঁকে চুঁচড়া হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার তদন্তে নেমেছে ব্যান্ডেল জিআরপি ও ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি। পুলিশের অনুমান, রীতিমতো ছক কষে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। এদিকে নিহতের পরিবার জানিয়েছে, দিন দুয়েক আগে হুমকি ফোন এসেছিল। পুলিশকে সেকথা জানানোও সত্ত্বেও কোনও নিরাপত্তা দেওয়া হয়নি। শনিবারের খুনের সঙ্গে ওই হুমকি ফোনের কোনও যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news