Breaking News
Home / TRENDING / তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জেরবার মালদহ

তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জেরবার মালদহ

প্রসেনজিৎ ধর:

 

পুরাতন মালদায় জোরদার চলছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পুরসভার বিরুদ্ধে এবার সরব হলেন পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। চেয়ারম্যানের পাল্টা অভিযোগ বিজেপির সাথে যোগসাজশ করে এক ধরনের নেতৃত্ব এই অভিযোগ করছে।

 

বছর চারেক আগে পুরাতন মালদা পৌরসভা দখল করে তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান হন তৃণমূলের কার্তিক ঘোষ। একদা এই পুরসভার চেয়ারম্যান বর্তমান পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতিভূষণ ঘোষের অভিযোগ নিয়ম বহির্ভূতভাবে চলছে পুরসভা। শহরের মৌলপুর এলাকায় বেআইনিভাবে নির্মাণ হচ্ছে পৌর মার্কেট। সম্পূর্ণ বেআইনিভাবে টেন্ডার করে এই কাজ করেছে চেয়ারম্যান। এই দুর্নীতির বিরুদ্ধে দলের উপর মহল এ অভিযোগ করা হয়েছে।

 

যদিও বর্তমান পুরো চেয়ারম্যান কার্তিক ঘোষের দাবি তাকে কালিমালিপ্ত করার জন্য বিজেপির দিকে পা বাড়িয়ে থাকা কিছু কাউন্সিলর ও এক ধরনের নেতৃত্ব এই অভিযোগ করছে। এই মার্কেটটি তৈরি করছে বাজার কমিটি।

 

আর তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল তারিয়ে তারিয়ে উপভোগ করছে বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপির মুখপাত্র অজয় গাঙ্গুলী বলেন চার বছর ধরে পুরসভা চলছে এতদিন কেউ এই নিয়ে সরব হয়নি। তার প্রশ্ন এতদিন কেন তারা চুপ করে বসে ছিলেন,? আসলে আর কিছুদিনের মধ্যেই পুরাতন মালদা পুরসভার বেশিরভাগ কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবে। বিজেপি একছত্র ভাবেই পৌরসভা দখল করবে। এটা আসলে তারই পূর্বাভাস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *