নীল রায়। প্রয়াত হলেন নকশাল নেতা সন্তোষ রানা। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সক্রিয় নকশাল আন্দোলন থেকে ৯০ দশকের শহরে এলেন রাজ্য রাজনীতিতে তার পরিচয় ছিল নকশাল নেতা হিসেবেই। হাজার ১৯৪৪ সালে গোপীবল্লভপুরে জন্মগ্রহণ করেন তিনি। পরে চলে আসেন কলকাতায়। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কমিউনিস্ট আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। জড়িয়ে পড়েন নকশাল আন্দোলনে। পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়েছিলেন হাজার ১৯৭৭ সালে। বাম মনস্ক হয়েও সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে রাজ্যের বামফ্রন্ট সরকার তথা তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন সন্তোষ। তাঁর মৃত্যুতে বাংলার বাম রাজনীতির একটি অধ্যায় শেষ হল বলেই মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news