Breaking News
Home / TRENDING / স্বাস্থ্য মন্ত্রকে নিষিদ্ধ হল বিস্কুট

স্বাস্থ্য মন্ত্রকে নিষিদ্ধ হল বিস্কুট

ওয়েব ডেস্কঃ

বিস্কুট নিষিদ্ধ হল স্বাস্থ্য মন্ত্রকের বিভিন্ন দপ্তরের মিটিংয়ে। বিস্কুটের পরিবর্তে ওইসব মিটিংয়ে চানা, খেজুর, বাদাম ও আখরোটের মতো স্বাস্থ্যকর খাবার দেওয়ার পরামর্শ দিলেন স্বাস্থ্যমন্ত্রী।

শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী ড: হর্ষবর্ধনের আদেশানুসারে একটি বিজ্ঞপ্তি দিয়ে মন্ত্রক জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নির্দেশ অনুযায়ী মন্ত্রকের বিভিন্ন অফিসিয়াল মিটিংয়ে বিস্কুটের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করতে হবে। যেমন- লাহিয়া চানা, ভুনা চানা, খেজুর, বাদাম ও আখরোট। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই দপ্তরের ক্যান্টিনে শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার থাকবে। এছাড়া ওই দপ্তরে প্লাস্টিকের জলের বোতল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে মন্ত্রক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *