নীল রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সাহস থাকলে আমাকে গ্রেফতার করে দেখান। এভাবেই তাদের সরাসরি চ্যালেঞ্জ জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার তৃণমূল পরিষদীয় দলের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ভাটপাড়া যায়। সেখানে পুলিশ প্রশাসনসহ স্থানীয় কিছু নেতৃত্বের সঙ্গে কথা বলে ফিরহাদ হাকিম দাবি তোলেন অর্জুন সিংকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ওই দিন রাতেই দিল্লী থেকে ফিরে দমদম বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অর্জুন। তাঁকে গ্রেফতারের দাবি প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “আমি যেদিন থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি। সেদিন থেকেই মুখ্যমন্ত্রী আমাকে গ্রেপ্তারের কথা বলে আসছেন। এখন ফিরহাদ হাকিমও আমাকে গ্রেফতার করার কথা বলছেন। আর কদিন পর হয়তো দেখব ওদের কোনও টাউন প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তারের কথা বলছেন।” এরপরে চ্যালেঞ্জের সুরে ব্যারাকপুরের সাংসদ বলেন, “সত্যিই যদি তাদের ক্ষমতা থাকে আমি মাননীয়া মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি আমায় গ্রেফতার করে দেখান । আমরা তার জবাব রাজনৈতিকভাবে দেব।” প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে গত ১৪ মার্চ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান অর্জুন সিং। ভাটপাড়া বিধানসভা থেকে পদত্যাগ বিধায়ক পদ ছেড়ে ব্যারাকপুরে পদ্ম প্রতীকের প্রত্যাশী হন তিনি। ১০ বছরের সাংসদ দীনেশ ত্রিবেদীকে হারিয়ে ১৪ হাজারের কিছু বেশি ভোটে জয়ী হন অর্জুন। সঙ্গে ভাটপাড়ার উপ নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্রকে পরাজিত করেন তাঁর পুত্র পবন সিং। গোলমালের সূত্রপাত সেই নির্বাচনের পর্ব থেকেই। রাজনৈতিকভাবে ব্যারাকপুর শিল্পাঞ্চল ধীরে ধীরে ক্রমেই হাতে নিয়েছে বিজেপি। হালিশহর, কাঁচরাপাড়া, ভাটপাড়া সহ নৈহাটি পৌরসভা এক একে দখল করে নিয়েছে গেরুয়া শিবির। তাই এখন ব্যারাকপুর লোকসভা এলাকায় জমি ফিরে পেতে রাজ্যের মন্ত্রীদের ময়দানে নামিয়েছেন মমতা। কিন্তু কোনওভাবেই সেই শিল্পাঞ্চলের দখল তিনি গেরুয়া মুক্ত হতে দেবেন না, তাও এদিন জানিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news