নিজস্ব সংবাদদাতা। এবার বিজেপির হামলা তৃণমূলের দুর্গ বেহালায়। শনিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের রায়বাহাদুর রোডে এক পথসভা করে তৃণমূল কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থক যোগ দিলেন বিজেপিতে। এদিন বেহালা পূর্ব বিধানসভা ১১৬,১১৭ এবং বেহালা পশ্চিমের ১১৮,১১৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এদের হাতে বিজেপির পতাকা হাতে তুলে দেন। ঘটনাচক্রে, যেদিন তৃণমূল সুপ্রিমো বেহালার ১৮ জন তৃণমূল কাউন্সিলরকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত জানালেন। ঠিক তারপর দিনই বেহালার তৃণমূলের সাংগঠনিক ভাঙন ধরল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news