Breaking News
Home / TRENDING / কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ধ

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ধ

নিজস্ব সংবাদদাতা:

আবারও প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবার চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণ, কাটমানির অভিযোগ তুলে নদীয়ার বীর নগর পুরসভায় বিক্ষোভ দেখাল কিছু তৃণমূল কাউন্সিলর ও তাঁদের অনুগামীরা। অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষোভকারী কাউন্সিলরদের ওপর হামলা চালায় পুরসভার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামী কাউন্সিলর ও তাঁদের অনুগামীরা।

সূত্রের খবর,নদীয়ার বিরণগর পুরসভায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কাজ নিয়ে মতবিরোধ চলছে পুরসভার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় ও ভাইস চেয়ারম্যানের মধ্যে। আর এই বিরোধ চরম জায়গায় পৌঁছায় মুখ্যমন্ত্রীর কাটমানি ফেরত দেবার বক্তব্যের পর। বিরণগর পুরসভা এলাকার কাউন্সিলরদের এক অংশের অভিযোগ, শৌচালয় দেওয়ার জন্য কোনো কারণ ছাড়া ও রশিদ ছাড়াই ৩১০০ টাকা করে নিয়েছেন চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ, পুরসভার ১১ জন মহিলা কর্মীকেও ব্যক্তিগত বিদ্বেষের কারণে কাজ থেকে বসিয়ে দিয়েছেন চেয়ারম্যান।

অভিযোগ, রেশন কার্ডসহ একাধিক বিষয়ে চেয়ারম্যান অনুগামী কাউন্সিলররা বিভিন্ন সরকারি প্রকল্পপের সুবিধা দিতে টাকা দাবি করছেন। আর এই সবের প্রতিবাদে শুক্রবার বিরণগর পুরসভায় বিক্ষোভ দেখাতে গেলে কাউন্সিলারদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে পুরসভার ভিতর তালা বন্ধ করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন কিছু তৃণমূলী কাউন্সিলর ও তাদের অনুগামীরা।

তবে, বিক্ষোভকারীদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। তিনি বলেন, ভাইস চেয়ারম্যান গোবিন্দ পোদ্দারের অনুগামীরা মূলত চক্রান্ত করে আমার বিরুদ্ধে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। পৌরসভা ভাঙচুর করেছে এবং আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল। বিকেল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সন্ধ্যা পর্যন্ত না ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট মহকুমা শাসক মনিস ভার্মা। যদিও তিনি ঘটনাস্থলে পৌঁছে মিডিয়াকে ছবি তুলতে বাধা দেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *