Breaking News
Home / TRENDING / প্রয়াত কংগ্রেস নেতা রমেন পান্ডে

প্রয়াত কংগ্রেস নেতা রমেন পান্ডে

নীল রায়। প্রয়াত হলেন কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রমেন পান্ডে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রয়াণ কালে কালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। চলতি মাসের ১৫ তারিখে কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। করা হয় কিডনি প্রতিস্থাপনও। কিন্তু শেষ রক্ষা হল না, এদিন সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি রাজ্য সভাপতির দায়িত্বে ছিলেন রমেন। জাতীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গেও তাঁর গতিবিধি ছিল অবাধ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। আইএনটিটিইউসির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানিয়েছেন, উত্তর কলকাতা নিমতলা মহাশ্মশানের তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আইনে স্নাতক হলেও কখনও আইন ব্যবস্থাকে নিজের পেশা হিসেবে নেননি। বরং শ্রমিক সংগঠনই ছিল তাঁর প্রথম পছন্দের জায়গা। তিনি রেখে গেছেন স্ত্রী’র সঙ্গে এক কন্যা ও তাঁর আইনজীবী পুত্র অজিতেশকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *