নিজস্ব সংবাদদাতা:
পঞ্চায়েত প্রধানের স্বামীকে গুলি করার ঘটনা ঘটল ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল পঞ্চায়েত প্রধানের স্বামী দিলীপ পালকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।
শনিবার সকালে ব্যান্ডেল স্টেশনে ৫ নম্বর প্লাটফর্মে তিনি যখন দাঁড়িয়ে ছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। গুলিটি দিলীপের কপালে লাগে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতলে নিয়ে যায়, সেখানে উপযুক্ত পরিকাঠামো না থাকায় তাঁকে কলকাতায় উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে গুলি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news