চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ২৪ ঘন্টার মধ্যে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন ফুটবলার মেহেতাব হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন ফুটবলার মেহেতাব হোসেন। আর বুধবার সোশ্যাল মিডিয়ায় বিজেপি ছাড়ার কথা জানান ফুটবলার নিজে। মেহেতাবের এই সিদ্ধান্তের পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে …
আরও পড়ুন »গ্যাংস্টার বিকাশের এনকাউন্টার নিয়ে তদন্ত কমিটি তৈরি করল যোগী সরকার
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা তদন্ত করতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে দায়িত্ব দিল যোগী সরকার। বুধবার যোগী আদিত্যনাথের সরকার গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করে। সেই কমিটি মাথায় রাখা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি এস চৌহানকে। এ ছাড়া উত্তরপ্রদেশ সরকারের তরফে …
আরও পড়ুন »কিছুটা স্বস্তি, ভারতে বাড়ছে করোনা সুস্থতার হার
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: গত দু’দিনে তুলনায় আজ বুধবার করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমল ভারতে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭২৪ জন। মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, ১২ লক্ষ পৌঁছতে আর মাত্র ৭ হাজার বাকি রয়েছে। এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৯২ …
আরও পড়ুন »লখনৌতে নয়, লোদী এস্টেট ছেড়ে দিল্লিতেই থাকতে চাইছেন প্রিয়াঙ্কা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে এ মাসেই দিল্লির লোদী এস্টেটের বাংলো ছেড়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। বাসস্থান বদল করে লখনউতে যাওয়ার কথা থাকলেও, এখনই যাচ্ছেন না প্রিয়াঙ্কা। সূত্রের খবর, লোদী এস্টেটের বাংলো ছেড়ে আপাতত দিল্লির কাছে গুরুগাঁওয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকবেন রাহুল ভগ্নি। সূত্রের খবর, আপাতত কয়েক মাস প্রিয়াঙ্কা …
আরও পড়ুন »ভারতীয় রেল বেসরকারিকরণ, ট্রেন চালাতে এগিয়ে এল ১৬টি বেসরকারি সংস্থা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: প্রাইভেটে ট্রেন চালাতে আগ্রহ প্রকাশ করেছে ১৬টি বেসরকারি সংস্থা। মঙ্গলবার ওই সংস্থাগুলি রেল দফতরকে অ্যাপ্লিকেশন দিয়ে নিজেদের আবেদন জানিয়েছে। ১৬টি সংস্থার মধ্যে রয়েছে বোম্বারদিয়ের, সিএএফ, বেদান্ত, জিএমআর গ্রূপ, ভারত ফোর্গ, স্টারলাইট পাওয়ার এবং রাইটসের মতো দেশের প্রথম সারির কোম্পানি। দেশের বিভিন্ন রুটে ১৫১টি ট্রেন বেসরকারি সংস্থাকে দিয়ে …
আরও পড়ুন »বাড়িতেই পৌঁছে যাবে রেশন, নতুন প্রকল্প নিয়ে এলেন কেজরিবাল
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: রেশন দোকানে গিয়ে আর লাইনে দাঁড়াতে হবে না গ্রাহকদের। বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেবেন রেশন ডিলাররাই। আজ দিল্লিবাসীর জন্য এমনই একটি প্রকল্প সূচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। মঙ্গলবার এক ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল ‘মুখ্য মন্ত্রী ঘর ঘর রেশন যোজনা’ নামে একটি প্রকল্পের ঘোষণা করেন। …
আরও পড়ুন »এড়িয়ে চলুন ভালভ যুক্ত এন-৯৫ মাস্ক, নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: মাস্ক বা মুখাবরণ কিভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। একইসঙ্গে এ বিষয়ে পরামর্শ জানিয়ে সমস্ত রাজ্যের স্বাস্থ্য দফতরকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ওই চিঠিতে জানানো হয়েছে, কোভিড মহামারী সংক্রমণ রুখতে মাস্কের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। তাই সমস্ত মানুষ যাতে মাস্ক ব্যবহার …
আরও পড়ুন »জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টা করলেন রাজীব গাঁধী হত্যা মামলায় অভিযুক্ত নলিনী
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: জেলের মধ্যে বন্দি অবস্থায় আত্মহত্যার চেষ্টা করলেন নলিনী শ্রীহরণ। সোমবার রাতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে তাঁর আইনজীবী দাবি করেন। নলিনী শ্রীহরণ, যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী হত্যা মামলায় অভিযুক্ত হয়ে ২৯ বছর ধরে জেলে রয়েছেন। সোমবার নলিনীর আইনজীবী পুগলনথি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানান, ২৯ বছর ধরে …
আরও পড়ুন »করোনা কেড়ে নিল বাবা-মাকে, অনাথ ১৩ বছরের কিশোরী
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুটি পরিবারের ৫ জনের। দুটি পরিবারের মৃত্যুই বেদনাদায়ক। একটি পরিবারে ৬ দিনের মধ্যে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। অন্য পরিবারে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বাবা-মা হারিয়ে অনাথ হয়েছেন ১৩ বছরের মেয়ে। ঘটনাটি দুটি মহারাষ্ট্রের পিম্পরি-চিনচবাদ এলাকার। মার্চ থেকে শুধুমাত্র পিম্পরি-চিনচবাদ শিল্প শহরে কোভিড আক্রান্তের …
আরও পড়ুন »দিল্লিতে ধনখড়-শাহ রুদ্ধদ্বার বৈঠক : উৎকন্ঠায় রাজ্য সরকার
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রায় দেড় ঘণ্টা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বৈঠকের পরেই জোর আলোচনা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরমহলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে কি বললেন রাজ্যপাল ? তা নিয়ে আলোচনার নবান্নের অলিন্দে। সোমবার সকালেই দিল্লিতে উড়ে গিয়েছিলেন রাজ্যপাল। তার আগেও বেশ কয়েকটি …
আরও পড়ুন »শ্রীরামের নাম শুনলে দেশেরই কিছু নেতার অসুবিধা হয়, নাম না করে পাওয়ারকে কটাক্ষ সঙ্ঘ নেতা রামলালের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। “দেশের কিছু নেতার ভগবান রাম ও তাঁর মন্দিরের নাম শুনলেই সমস্যা হয়।” এভাবেই প্রবীণ রাজনীতিক তথা এনসিপি সভাপতি শরদ পাওয়ারকে কটাক্ষ করলেন আরএসএস নেতা রামলাল (Ramlal)। জানা যায় আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাম মন্দির (Ram Mandir) নির্মাণ কাজের সূচনা হবে। রবিবার সোলাপুরের সাংবাদিক …
আরও পড়ুন »মানবদেহের প্রথম কোভিড ভ্যাকসিন প্রয়োগ করতে চলেছে এইমস
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: মানবদেহে কোভিড ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু হবে সোমবার থেকে। শনিবার এ কথা জানিয়ে দিল দিল্লির এইমস কর্তৃপক্ষ। এটিই ভারতের প্রথম কোভিড ভ্যাকসিন যা মানবদেহে প্রয়োগ করা হবে। আইসিএমআর ১২টি সংস্থাকে এই দায়িত্ব দিয়েছে। এইমস এই কাজ সোমবার থেকেই করার সিদ্ধান্ত নিয়েছে। এই ভ্যাকসিন দুটি পর্যায়ে প্রয়োগ করা …
আরও পড়ুন »‘জয় শ্রী রাম!’ আগস্টের গোড়াতেই শুরু রাম মন্দির নির্মাণের কাজ
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: আগামী ৩ ও ৫ আগস্টের মধ্যে যে কোনও একটি দিনে রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তরের কাজ শুরু হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার অযোধ্যায় বৈঠকের পর এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি রাম মন্দির ট্রাস্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে ৫ ফেব্রুয়ারি রাম …
আরও পড়ুন »সাতসকালে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৫
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ফের ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে (Uttarpradesh)। এবার কনৌজের কাছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর একটি বাস ও একটি গাড়ির সংঘর্ষ। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। এখনও পর্যন্ত যা খবর, বাসটি বিহারের দ্বারভাঙ্গা থেকে দিল্লির দিকে যাচ্ছিল। মাঝপথে উত্তরপ্রদেশের কনৌজের সৌরিখ …
আরও পড়ুন »জমায়েত করে বিয়ে বাড়ির অনুষ্ঠান, নব দম্পতি সহ ১১ জন করোনা আক্রান্ত
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: জমায়েত করে বিয়ে বাড়ির অনুষ্ঠান। আর তার ফল ভুগতে হল নব দম্পতিকে। অসমের সোনিতপুর জেলার একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে থাবা বসাল করোনা। মারণ ভাইরাসে আক্রান্ত হলেন নব দম্পতি সহ ১১ জন। পুরো বিয়ে বাড়িটিকেই হটস্পট ঘোষণা করেছে জেলা প্রশাসন। খোঁজ চলছে বাকি অংশগ্রহণকারী অতিথিদের। খবর, ২ জুলাই …
আরও পড়ুন »নভেম্বরে ভারত সফরে আসছেন জাপানের প্রধানমন্ত্রী
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও জাপানের মধ্যে বার্ষিক শীর্ষ সম্মেলন অক্টোবরে বা নভেম্বরে করার ব্যাপারে পুনরায় আলোচনা শুরু হয়েছে দু’দেশের মধ্যে। গত বছর ডিসেম্বরে গুহায়াটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে চলা বিক্ষোভের জেরে তা স্থগিত …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news