চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রায় দেড় ঘণ্টা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। বৈঠকের পরেই জোর আলোচনা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের অন্দরমহলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে কি বললেন রাজ্যপাল ? তা নিয়ে আলোচনার নবান্নের অলিন্দে। সোমবার সকালেই দিল্লিতে উড়ে গিয়েছিলেন রাজ্যপাল। তার আগেও বেশ কয়েকটি টুইট করে মাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি।
টুইটে লিখলেন, “পশ্চিমবঙ্গের চিন্তাজনক পরিস্থিতি নিয়ে আজ দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। রাজ্যের অবস্থা এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে তা জানাব।” আরও একটি টুইটে ধনকড় লেখেন, “সংবিধানের ১৫৯ ধারায় বর্ণিত রাজ্যপালের কর্তব্য মেনেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হবে।” ১৫৯ ধারাটি বিশ্লেষণ করে রাজ্যপাল বলেন, “সংবিধান রক্ষা এবং সংবিধান মেনে প্রশাসন চালাতে আমার প্রয়াস সর্বাত্মক হতে হবে। রাজ্যবাসীর কল্যাণ ও উন্নতিতে আমাকে সর্বক্ষণ নিয়োজিত থাকতে হবে। পশ্চিমবঙ্গ বাসীর প্রতি সেই দায়বদ্ধতার শপথ আমার রয়েছে।”
আক্রমনাত্মক ট্যুইটের পর মনে করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে রাজ্য প্রসঙ্গে নেতিবাচক রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন কারণে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। মাঝে মধ্যে মমতা-ধনখড় সম্পর্কের খানিকটা উন্নতি হলেও তা ছিল ক্ষণস্থায়ী। সম্প্রতি স্নাতক-স্নাতকোত্তরের পরীক্ষা নিয়ে উপার্চার্যদের সঙ্গে বৈঠক নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ধনখড়। সেই পরিস্থিতির দিকে তাকিয়ে চিন্তিত নবান্ন। সম্প্রতি আবার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু নিয়ে বিজেপি রাজ্যপালের কাছে রাজ্যের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে অনুরোধ করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news