Breaking News
Home / TRENDING / মানবদেহের প্রথম কোভিড ভ্যাকসিন প্রয়োগ করতে চলেছে এইমস

মানবদেহের প্রথম কোভিড ভ্যাকসিন প্রয়োগ করতে চলেছে এইমস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মানবদেহে কোভিড ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু হবে সোমবার থেকে। শনিবার এ কথা জানিয়ে দিল দিল্লির এইমস কর্তৃপক্ষ। এটিই ভারতের প্রথম কোভিড ভ্যাকসিন যা মানবদেহে প্রয়োগ করা হবে। 

আইসিএমআর ১২টি সংস্থাকে এই দায়িত্ব দিয়েছে। এইমস এই কাজ সোমবার থেকেই করার সিদ্ধান্ত নিয়েছে। এই ভ্যাকসিন দুটি পর্যায়ে প্রয়োগ করা হবে। প্রথম পর্যায়ে ৩৭৫ জনের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। যার মধ্যে ১০০ জনই থাকবে এইমসের কর্মী। বাকি ২৭৫ জন স্বেচ্ছাসেবীকে নেওয়া হবে। যাঁরা এই পরীক্ষামূলক ভ্যাকসিন নিতে ইচ্ছুক তাঁরা নাম নথিভুক্ত করাতে পারেন ইমেইল, ফোন ও এসএমএসের মাধ্যমে। ইমেইলের ঠিকানা Ctaiims.covid19@gmail.com। ফোন নাম্বার: 7428847499। 

তবে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কতকগুলি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, যাঁদের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে, তাঁদের আগে করোনা আক্রান্ত হয়নি এমনই ব্যক্তিদের নেওয়া হবে। দ্বিতীয়ত, শরীরে কোনও গুরুতর রোগ থাকলে এই ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না। তৃতীয়ত, ১৮-৫৫ বছর বয়সীদের মধ্যে এই ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। উল্লেখ্য, এর আগে ইঁদুরের দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষা চালানো হয়েছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চিকিৎসকরা। 

প্রসঙ্গত, এই কোভ্যাক্সিনটি হায়দরাবাদের ‘ভারত বায়োটেকে’ যৌথভাবে তৈরি করেছে আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। গত সপ্তাহে মানবদেহে পরীক্ষামূলক ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *