চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“দেশের কিছু নেতার ভগবান রাম ও তাঁর মন্দিরের নাম শুনলেই সমস্যা হয়।” এভাবেই প্রবীণ রাজনীতিক তথা এনসিপি সভাপতি শরদ পাওয়ারকে কটাক্ষ করলেন আরএসএস নেতা রামলাল (Ramlal)। জানা যায় আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাম মন্দির (Ram Mandir) নির্মাণ কাজের সূচনা হবে। রবিবার সোলাপুরের সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শরদ পাওয়ার (Shrad Power) বলেন, “আমরা সবাই যখন করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায় তা চিন্তা করছি। ঠিক তখনই, কিছু নেতা মন্দির নির্মাণের কথা বলছেন। তাদের দেখে মনে হচ্ছে মন্দির নির্মাণ শুরু হলেই যেন করোনা ভাইরাস নির্মূল হয়ে যাবে। সরকারের উচিত এখন দেশের অর্থনীতির দিকে মন দেওয়া, লকডাউনের সময় যে অর্থনীতির ক্ষতি হয়েছে তা দ্রুত চাঙ্গা করা। আমাদের সাংসদরা দেশের অর্থনীতির উন্নয়নের দিকটি বারবার তুলে ধরেছেন।”
प्रभु श्रीराम के नाम व राम मंदिर के निर्माण से कुछ राजनीतिक दलों व नेताओं को क्यों परेशानी होती है ?
— रामलाल (@Ramlal) July 20, 2020
‘মারাঠা স্ট্রংম্যানে’র এহেন মন্তব্যের জবাব দিতে বেশি সময় ব্যয় করেনি গেরুয়া শিবির। সোমবার সকালে নাম না করে শরদ পাওয়ারকে নিশানা করেন আরএসএস (RSS) নেতা রামলাল। টুইটারে তিনি লেখেন, “প্রভু শ্রী রামের নাম এবং রাম মন্দির নির্মাণ নিয়ে কেন কিছু রাজনৈতিক দল ও নেতাদের সমস্যা হয়?” রামলালের এখানে টুইটারে পরেই স্পষ্ট হয়ে যায় যে গেরুয়া শিবিরের এই নেতার নিশানা হয়েছেন শরদ পাওয়ার। প্রসঙ্গত, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বহুপ্রতীক্ষিত এই রাম মন্দির। শীতকালীন অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে ট্রাস্টের ঘোষণা করে দেন। ঠিক ছিল ট্রাস্ট গঠনের পরেই এই কাজ শুরু হবে। কিন্তু করো না সংক্রমণের কারণে রাম মন্দির নির্মাণের সূচনাপর্বে স্থগিত হয়ে যায়। কিন্তু বর্তমানে আনলক প্রক্রিয়ায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজনে আর বিলম্ব করতে চাইছেন না ট্রাস্টের কর্তারা। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ভিত পুজোর দিন ধার্য হয়েছে ৫ আগস্ট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news