Breaking News
Home / TRENDING / লখনৌতে নয়, লোদী এস্টেট ছেড়ে দিল্লিতেই থাকতে চাইছেন প্রিয়াঙ্কা

লখনৌতে নয়, লোদী এস্টেট ছেড়ে দিল্লিতেই থাকতে চাইছেন প্রিয়াঙ্কা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে এ মাসেই দিল্লির লোদী এস্টেটের বাংলো ছেড়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা গাঁধী বঢরা। বাসস্থান বদল করে লখনউতে যাওয়ার কথা থাকলেও, এখনই যাচ্ছেন না প্রিয়াঙ্কা। সূত্রের খবর, লোদী এস্টেটের বাংলো ছেড়ে আপাতত দিল্লির কাছে গুরুগাঁওয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকবেন রাহুল ভগ্নি। 

সূত্রের খবর, আপাতত কয়েক মাস প্রিয়াঙ্কা গুরুগাঁওয়ের সেক্টর-৪২ ডিএলএফ অ্যারালিয়া নামের একটি বাড়িতে থাকবেন। ওই বাড়িটিতে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন সিআরপিএফের কর্মীরা। তবে রাজনৈতিক কোনও কর্মসূচির জন্য তাঁর মা কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর বাসভবন থেকেই পরিচালনা হবে। তারপর নয়াদিল্লির সুজন সিংহ পার্কের একটি বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন। ওই বাড়িটি এখন সারাইয়ের কাজ চলছে। সারাইয়ের কাজ সম্পন্ন হলেই তিনি গুরুগাঁও থেকে দিল্লি স্থানান্তরিত হবেন। 

প্রসঙ্গত, ১৯৯৭ সাল থেকে এসপিজি নিরাপত্তার অধীনে ৩৫ লোদী এস্টেটের বাড়িতেই ছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু গত বছর তাঁর এসপিজি নিরাপত্তা তুলে নিয়ে জেড প্লাস নিরাপত্তা দেয় কেন্দ্র। ফলে নিয়ম অনুসারে প্রিয়াঙ্কাকে বাংলো ছাড়তেই হত। ১ জুলাই কেন্দ্রীয় সরকারের আবাসন মন্ত্রক ৩১ জুলাইয়ের মধ্যে প্রিয়াঙ্কাকে বাংলো ছাড়ার নোটিস দেয়। 

প্রথমে ঠিক ছিল দিল্লি ছেড়ে লখনৌতে ঘাঁটি গাড়বেন প্রিয়াঙ্কা। কারণ ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে। ওই নির্বাচনে কংগ্রেস প্রধান মুখ হিসেবে প্রিয়াঙ্কা গাঁধী বঢরাকে তুলে ধরতে চাইছে। কিন্তু এখনই দিল্লি ছেড়ে লখনৌতে যেতে রাজি নন প্রিয়াঙ্কা। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *