Breaking News
Home / TRENDING / তৃণমূলের চাপেই সরে গিয়েছে মেহেতাব, দাবি বিজেপির

তৃণমূলের চাপেই সরে গিয়েছে মেহেতাব, দাবি বিজেপির

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

২৪ ঘন্টার মধ্যে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ালেন ফুটবলার মেহেতাব হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন ফুটবলার মেহেতাব হোসেন। আর বুধবার সোশ্যাল মিডিয়ায় বিজেপি ছাড়ার কথা জানান ফুটবলার নিজে। মেহেতাবের এই সিদ্ধান্তের পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে দাবি বিজেপির। 

মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলেরই অধিনায়ক ছিলেন মেহেতাব। মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। এদিন যোগদান প্রসঙ্গে মেহতাব বলেন, “সমাজের উপকারের কথা ভেবে  বিজেপিতে এসেছি।” কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যে অবস্থান বদল করে আজ মেহেতাব বলেন, “আসলে পরিবারের সঙ্গে আলোচনা না করেই গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই গতকাল থেকেই বিভিন্ন পারিবারিক ও পারিপার্শ্বিক চাপ আসতে শুরু করে। সবদিক ভেবে সরে দাঁড়াচ্ছি। বিজেপি নেতৃত্বকে এ কথা জানিয়েছি।” আপাতত রাজনীতির আঙিনায় পা না রাখার কথাও জানিয়েছেন মেহেতাব।

কিন্তু কী এমন ঘটল যে কয়েক ঘণ্টার ব্যবধানে বিজেপিতে যোগ দিয়েও দল ছাড়তে হল এই ফুটবলারকে। তবে এর পিছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে মনে করছে একাংশ। কারণ ইস্টবেঙ্গল ক্লাব থেকে মেহেতাবের মোহনবাগান ক্লাবে আসার পিছনে হাত ছিল মোহনবাগানের অন্যতম শীর্ষ কর্মকর্তা তথা মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের। ফলে মেহেতাবের দল ছাড়ার পিছনে রাজনৈতিক চাপ ছিল। বিজেপিও এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “এটা খুব দুঃখের কথা, মেহেতাবের মত মানুষ জীবনের নতুন অধ্যায় শুরু করতে গিয়েছিলেন, কিন্তু সেটা করতে দেওয়া হল না। ওঁনাকে চাপ দিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সমাজের জন্য এটা একটা খারাপ ইঙ্গিত দেয়।”

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *