চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
গত দু’দিনে তুলনায় আজ বুধবার করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমল ভারতে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৭২৪ জন। মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, ১২ লক্ষ পৌঁছতে আর মাত্র ৭ হাজার বাকি রয়েছে। এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫। মোট মৃত্যুর সংখ্যা পৌঁছছে ২৮ হাজার ৭৩২।
ভারতে সুস্থতার হার ৬৩.১২ শতাংশ। মোট সুস্থ হয়েছেন ৭ লক্ষ ৫৩ হাজার ৫০ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ১১ হাজার ১৩৩ জন রোগী। আক্রান্তের দিক থেকে ভারত এখন তৃতীয় স্থানে রয়েছে। ভারতে প্রতি তিন দিনে এক লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। সোমবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ছাড়িয়েছে।
ভারতের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্র, তামিলনাডু, কর্ণাটক, অন্ধপ্রদেশ, উত্তরপ্রদেশ ও গুজরাতে। শুধুমাত্র মহারাষ্ট্রে করোন আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৭ হাজার ৩১ জন। মৃত্যু হয়েছে ১২ হাজার ২৭৬ জনের। ১ লক্ষ ৮০ হাজার ৬৪৩ জন তামিলনাড়ু তে আক্রান্ত হয়েছেন। এই রাজ্যে মৃত্যুর সংখ্যা ২ হাজার ৬২৬। রাজধানী শহর নয়াদিল্লিতেও করন আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। এখানে মোট আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ৯৬ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৯০ জনের। অন্যদিকে কর্ণাটক নতুন করোনা হটস্পট হিসেবে উঠে আসছে। বর্তমানে এখানে আক্রান্তের সংখ্যা ৭১ হাজার।
এছাড়া গুজরাতে ৫০,৩৭৯ জন, উত্তরপ্রদেশে ৫৩,২৮৮ জন, রাজস্থানে ৩১,৩৭৩ জন, মধ্যপ্রদেশে ২৪,০৯৫ জন, পশ্চিমবঙ্গে ৪৭,০৩০ জন, হরিয়ানায় ২৭,৪৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, সারা বিশ্বে ১৪.৮ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ লক্ষ ১৫ হাজার মানুষের। প্রতিদিন সংখ্যাটা আরও বাড়ছে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে প্রথম আক্রান্ত হন চিনের মানুষ। সেখান থেকে রোগটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news