Breaking News
Home / TRENDING / ভারতীয় রেল বেসরকারিকরণ, ট্রেন চালাতে এগিয়ে এল ১৬টি বেসরকারি সংস্থা

ভারতীয় রেল বেসরকারিকরণ, ট্রেন চালাতে এগিয়ে এল ১৬টি বেসরকারি সংস্থা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

প্রাইভেটে ট্রেন চালাতে আগ্রহ প্রকাশ করেছে ১৬টি বেসরকারি সংস্থা। মঙ্গলবার ওই সংস্থাগুলি রেল দফতরকে অ্যাপ্লিকেশন দিয়ে নিজেদের আবেদন জানিয়েছে। ১৬টি সংস্থার মধ্যে রয়েছে বোম্বারদিয়ের, সিএএফ, বেদান্ত, জিএমআর গ্রূপ, ভারত ফোর্গ, স্টারলাইট পাওয়ার এবং রাইটসের মতো দেশের প্রথম সারির কোম্পানি।

দেশের বিভিন্ন রুটে ১৫১টি ট্রেন বেসরকারি সংস্থাকে দিয়ে চালানোর পরিকল্পনা করেছে মোদী সরকার। সেইমতো মঙ্গলবার এই বেসরকারি সংস্থাগুলো ট্রেন চালাতে আগ্রহ প্রকাশ করে রেল মন্ত্রকের সঙ্গে ভিডিও কনফারেন্সে একটি বৈঠক করেছে। এদিনের বৈঠক প্রসঙ্গে রেল মন্ত্রক এক বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রাইভেটে ট্রেন চালাতে সম্ভাব্য কয়েকটি আবেদন জমা পড়েছে। এদিন সেই আবেদনের ভিত্তিতে ওই বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। উল্লেখ্য, এর আগে ৩১ জুলাইয়ের মধ্যে বেসরকারি সংস্থাগুলোকে আবেদন জমা করতে বলা হয়েছিল।

আরও অনেক বেসরকারি সংস্থা ট্রেন চালাতে আগ্রহী। তাই তাদেরকে নিয়ে পরবর্তী বৈঠক হওয়ার কথা ১২ আগস্ট। তারপর যাদেরকে বরাত দেওয়া হবে সেইসব সংস্থার চূড়ান্ত তালিকা তৈরি হবে ৮ সেপ্টেম্বর। তার ৬০ দিনের মধ্যে নির্বাচিত বেসরকারি সংস্থাগলগুলোকে কাজের বরাত দেওয়া হবে। প্রসঙ্গত, ১ জুলাই রেলমন্ত্রক দেশের ১০৯টি রুটে ১৫১টি ট্রেন বেসরকারি সংস্থা দিয়ে চালানোর জন্য আবেদন জমা করার নির্দেশ দিয়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *