Breaking News
Home / TRENDING / গ্যাংস্টার বিকাশের এনকাউন্টার নিয়ে তদন্ত কমিটি তৈরি করল যোগী সরকার

গ্যাংস্টার বিকাশের এনকাউন্টার নিয়ে তদন্ত কমিটি তৈরি করল যোগী সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা তদন্ত করতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে দায়িত্ব দিল যোগী সরকার। বুধবার যোগী আদিত্যনাথের সরকার গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করে। সেই কমিটি মাথায় রাখা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি এস চৌহানকে। 

এ ছাড়া উত্তরপ্রদেশ সরকারের তরফে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই কমিটিতে থাকবেন প্রাক্তন ডিজিপি কে এল গুপ্ত ও এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শশীকান্ত আগরবাল। এই কমিটি বিকাশ দুবের মৃত্যুর ঘটনার তদন্ত এই সপ্তাহে শুরু করবে এবং আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে। 

প্রসঙ্গত, এই মাসের শুরুতে কানপুরে গ্যাংস্টার বিকাশ দুবে ও তার সঙ্গীরা ৮ পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করেন। তারপরই পুলিশ মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে নিয়ে আসার পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিকাশ দুবেকে এনকাউন্টারে হত্যা করেন। পুলিশের সেই এনকাউন্টার নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানান বিরোধীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *