ওয়েব ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য যে পরিমাণ ভোট প্রয়োজন ছিল, হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সেই পরিমাণ ভোট পড়েছে। ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগ ওঠে। প্রথম অভিযোগ হল ক্ষমতার অপব্যবহার করা এবং দ্বিতীয় অভিযোগ হল মার্কিন কংগ্রেসের কাজে বাধা সৃষ্টি করা। এই দুই অভিযোগ নিয়ে ডেমোক্রেটরা ইমপিচমেন্টের দাবি জানায়। …
আরও পড়ুন »আজ ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনছেন ডেমোক্র্যাটরা
ওয়েব ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে আজ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ভোটাভুটি হবে। মঙ্গলবার ডেমোক্রেটিক সাংসদ স্ট্যানি হোয়ার এ কথা জানান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হোয়ার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা নিয়ে ডেমোক্রেটিক সাংসদের ওপর কোনো রকম চাপ প্রয়োগ করা হবে না। অন্যদিকে স্পিকার ন্যান্সি পেলোসি সাংসদদের চিঠি লিখে …
আরও পড়ুন »দেশে অশান্তির জন্য পাকিস্তানকে দায়ী করলেন হাসিনা
ওয়েব ডেস্কঃ পাকিস্তান বাহিনী তাঁদের দেশে যে অস্থিরতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তা সফল হতে দেব না বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আওয়ামী লীগের ৪৯ তম বিজয় দিবসের এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, কঠিন লড়াইয়ের পর বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছিল, আজ পাকিস্তান ও তাঁর মিত্ররা তা হাতিয়ার …
আরও পড়ুন »ভারতীয়দের শান্তি বজায় রাখার আর্জি জানালেন আমেরিকা
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন বিরুদ্ধে দেশ জুড়ে চলা বিক্ষোভের দিকে নজর রেখেছে আমেরিকা। এমনটাই মার্কিন বিদেশ দফতর সূত্রে খবর। সোমবার আমেরিকার বিদেশ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আন্দোলনকারীদের হিংসার মতো ঘটনা এড়ানো উচিত। প্রশাসনকেও শান্তিপূর্ণ মিছিল মিটিংয়ের ব্যবস্থা করা এবং সেই প্রক্রিয়াকে সম্মান করা উচিত। আমরা আবেদন করছি সংবিধান ও …
আরও পড়ুন »ব্রেকিং নিউজঃ দেশদ্রোহী মামলায় ফাঁসির সাজা হল পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতির
নিজস্ব সংবাদদাতা: দেশদ্রোহী মামলায় ফাঁসির সাজা হল পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি তথা সেনা প্রধান পারভেজ মুশারফের। মঙ্গলবার তাঁর ফাঁসির সাজা ঘোষণা করেন লাহোর হাইকোর্টের তিন সদস্যের সাংবিধানিক বেঞ্চ। ২০০৭ সালে ৩ নভেম্বর মুশারফের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে। ২০১৩ সাল থেকে তাঁর বিরুদ্ধে মামলা চলছিল। এই বছর নভেম্বর থেকে নিয়মিত ওই …
আরও পড়ুন »চীনে মুসলিমদের উপর অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলায় সমালোচনার মুখে জার্মান ফুটবলার
ওয়েব ডেস্কঃ চীনে মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদ করায় সমালোচনার মুখে পড়লেন ফুটবলার মেসুত ওজিল। সম্প্রতি ওজিল তাঁর টুইটারে চীনের উইগার মুসলিমদের প্রশংসা করে লেখেন, চীনের উইগার মুসলিমরা ‘নির্যাতনের প্রতিরোধকারী যোদ্ধা’। পাশাপাশি তিনি চীনের কর্তৃপক্ষ ও উইগারদের পক্ষ না নেওয়ায় মুসলিম সমাজের সমালোচনা করেন। ওজিলের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল …
আরও পড়ুন »সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ব্রিটেনে পুনরায় সরকার গড়ছে বরিস জনসন
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সকাল থেকেই ব্রিটেনের নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। শুরুতেই প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি ২৫০ আসনে জয় লাভ করেছে। অন্যদিকে বিরোধী লেবার পার্টিও ১৮৩ আসনে জয়ী হয়েছে। বৃহস্পতিবার এক্সিট পোলের রায়ে বলা হয়, ৬৫০ আসনের মধ্যে সহজেই বরিস জনসনের পার্টি ৩৬৮ আসনে জিতবেন এবং লেবার পার্টি …
আরও পড়ুন »দুই বাংলার সম্পর্ক মজবুত করতে শিল্প স্থাপন করবে বসুন্ধরা গ্রূপ
প্রসেনজিৎ ধর: সদ্য ইডেন টেস্টে ভারত বাংলাদেশকে হারালেও, বাংলাদেশের শিল্পপতিরা শিল্প কিংবা ব্যবসা-বাণিজ্য করে ভারতকে হারানোর জন্য উঠেপড়ে লেগে রয়েছেন। তা যাই হোক ব্যবসায় প্রতিপক্ষকে টক্কর দেবে এটাই স্বাভাবিক। কিন্তু তা বলে বাংলাদেশ থেকে সোজা ভারত তথা বাংলার মাটিতে! বসুন্ধরা গ্রূপের কর্ণধার সায়েম সোবহান আনভীর বাংলার মাটিতে ব্যবসা করে দুই …
আরও পড়ুন »জুম্নার নমাজে না গিয়ে পিকনিক, এক মাসের জেল, মোটা জরিমানা
নিজস্ব সংবাদদাতা: জুম্মার নমাজে না গিয়ে গিয়েছিলেন পিকনিক করতে। ধরা পড়তেই মাথার ওপর নেমে এল শাস্তির খাঁড়া। এক মাসের জেল সঙ্গে মোটা জরিমানা। ঘটনাটি মালেশিয়ার। মুসলিমদের জন্য শরিয়তের আইনই সেখানে শেষ কথা। অন্য ধর্মাবলম্বীদের জন্য আইনের ভিন্ন ব্যবস্থা থাকলেও মুসলিমদের জন্য শরিয়তের কঠোর অনুশাসন। দুই অভিযুক্ত অবশ্য এখন জামিনে আছেন। …
আরও পড়ুন »দাবানল: এদিকে পিঁয়াজ যখন ১২০ ওদিকে তখন টমেটো হতে চলেছে ৩০০
নিজস্ব সংবাদদাতা: এদিকে পিঁয়াজ (Onion) যখন ১২০ টাকা কিলো ওদিকে টমেটো (Tomato) তখন প্রতি কিলো ৩০০ টাকা। পিঁয়াজের মতো না হলেও রান্নাঘরে টমেটোর গুরুত্বও কম নয়। সেই টমেটো এবার তিনশ টাকা কিলো। তরকারিতে দেবার জন্য নিদেন পক্ষে ২০০ গ্রাম টমেটো কিনে বাড়ি ফিরতেও পকেট থেকে খসবে কড়কড়ে ষাটটি টাকা। সরকারের …
আরও পড়ুন »বাঙালির বিলেত জয়! লন্ডনে দ্বিতীয় প্রচলিত ভাষার খেতাব ছিনিয়ে নিল বাংলা
ওয়েব ডেস্ক: বাংলায় বাংলা মিডিয়াম যতই কল্কে না পাক সে জিতে নিল লন্ডন। এবার লন্ডনে দ্বিতীয় প্রচলিত ভাষার সরকারি খেতাব পেল বাংলা। রবীন্দ্র-নজরুলের, রফিক-জব্বররের ভাষাকে স্বীকৃতি দিল ব্রিটিশরা। প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনের শহরের একটি সমীক্ষায় দেখা যায়, ইংরেজির পর লন্ডনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে ভাষা সেটি হল বাংলা। স্বভাবতই বঙ্গভাষার …
আরও পড়ুন »আগামী অর্থবর্ষে এশিয়ায় সবচেয়ে বেশি হারে বেতন বৃদ্ধি ভারতে, বলছে বিশ্ব সংস্থা
ওয়েব ডেস্ক: দেশের অর্থনীতি মন্দা দেখা দিয়েছে বলছে বিরোধীরা, সরকারের পক্ষ তা মানতে না চাইলেও অর্থনৈতিক সমস্যা যে দেখা দিয়েছে তা মানছে তারাও। এমন সময় একটি রিপোর্ট জানাচ্ছে, ২০২০ অর্থবর্ষে গোটা এশিয়ার মধ্যে ভারতে বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হতে চলেছে। বেতন বৃদ্ধির সেই হার অনুমানিক ৯.২ শতাংশ পর্যন্ত হতে …
আরও পড়ুন »মোদীকে নিয়ে ভুয়ো খবর, বাংলাদেশের ২ দৈনিকের কাছে ৩ দিনে ব্যাখা চাইল হাসিনা সরকার
ওয়েব ডেস্ক: মোদীকে নিয়ে ভুয়ো খবর ছাপায় বাংলাদেশের দৈনিক মানবজমিনের জবাবদিহি চাইল বাংলাদেশ তথ্য মন্ত্রক। কীসের ভিত্তিতে ওই সংবাদ প্রকাশ করা হয়েছিল, তা জানতে চেয়েছে বাংলাদেশের হাসিনা সরকার। প্রসঙ্গত, অযোধ্যা মামলার রায়ের খবর বাংলাদেশের প্রায় সব দৈনিকেই ফলাও করে প্রকাশ হয়। দৈনিক মানবজমিনও ব্যতিক্রম নয়। কিন্তু তাদের একটি খবরের হেডলাইন …
আরও পড়ুন »গত ৩ বছরে ৫ রাজ্যে বিজেপির গেম চ্যালেঞ্জার হিসেবে ভূমিকা পালন করেছেন রাজ্যপাল
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ১৯ দিন পর কোনও দল সরকার গড়তে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়। হঠাৎ ২৩ নভেম্বর মরাঠা রাজনীতিতে পরিবর্তন আসে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফডণবীস। এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু মহারাষ্ট্র নয়, গত তিন বছরে পাঁচ রাজ্যের সরকার গঠনে রাজ্যপালের ভূমিকা …
আরও পড়ুন »ইতিহাস গড়েছে মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার
নিজস্ব প্রতিবেদন: আজ বিশ্ব শৌচালয় দিবস। আজকের দিনেই সিঙ্গাপুরের বাসিন্দা জেক সিম শৌচালয়ের গুরুত্ব মানুষের কাছে তুলে ধরেন। তাঁর লাগাতার প্রচেষ্টার পরে ২০১৩ সালের ১৯ নভেম্বর বিশ্ব শৌচালয় দিবসের কথা ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘ। তবে জেক সিমের সংস্থা ‘ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন’ ২০০১ সাল থেকে এই দিনটি শৌচালয় দিবস হিসেবে পালন করে …
আরও পড়ুন »পাকিস্তানের ডিএনএ-তেই সন্ত্রাসবাদ, ইউনেস্কোর মঞ্চে অল আউট অ্যাটাক দিল্লির
ওয়বে ডেস্ক: পাকিস্তানের ডিএনএ-তেই সন্ত্রাসবাদ। ইউনেস্কোর মঞ্চে কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে তোপ নয়াদিল্লির। ভারতের তরফে মনে করিয়ে দেওয়া হল যে, কদিন আগেই খোদ প্রাক্তন পাক প্রেসিডেন্ট মুশারফ জানিয়েছেন, ওসামা বিন লাদেন তাঁদের দেশের নায়ক! ফ্রান্সের ইউনেস্কো শীর্ষবৈঠকে এভাবেই পাকিস্তানকে অল-আউট অ্যাটাক গেল দিল্লি। এবারের সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন অনন্যা আগরওয়াল। …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news