Breaking News
Home / TRENDING / গত ৩ বছরে ৫ রাজ্যে বিজেপির গেম চ্যালেঞ্জার হিসেবে ভূমিকা পালন করেছেন রাজ্যপাল

গত ৩ বছরে ৫ রাজ্যে বিজেপির গেম চ্যালেঞ্জার হিসেবে ভূমিকা পালন করেছেন রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন:

 

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ১৯ দিন পর কোনও দল সরকার গড়তে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়। হঠাৎ ২৩ নভেম্বর মরাঠা রাজনীতিতে পরিবর্তন আসে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফডণবীস। এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু মহারাষ্ট্র নয়, গত তিন বছরে পাঁচ রাজ্যের সরকার গঠনে রাজ্যপালের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে রাজনৈতিক মহলে। এক নজরে দেখা যাক—-

 

মহারাষ্ট্র:

২২ নভেম্বর রাতে শিবসেনা-কংগ্রেস-এনসিপির মহাজোট মহারাষ্ট্রে সরকার গড়ছে চূড়ান্ত হয়ে যায়। সেইমতো তিনটি দল প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু হঠাৎ দেখা যায় সকালে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফডণবীস ও উপমুখ্যমন্ত্রী হিসেবে অজিত পওয়ার শপথ নিয়েছেন। এই ঘটনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। কারণ ওই দিন রাজ্যপালের দিল্লি সফর থাকলেও, তিনি তা বাতিল করে দেন এবং রাতারাতি মহারাষ্ট্র রাষ্ট্রপতি শাসন তুলে নেন। যা নিয়ে ধন্দে বড় বড় রাজনৈতিক নেতাও। 

 

কর্ণাটক:

২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর প্রয়োজনীয় সংখ্যা না থাকা সত্ত্বেও রাজ্যপাল বাজুভাই ভালা বিজেপিকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানান। পরবর্তীকালে বিধানসভার ফ্লোর টেস্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এরপর কংগ্রেস-জেডিএস মিলিতভাবে সরকার গড়ে। কিন্তু পরে ১৭ জন বিধায়ক জোট সরকারের উপর থেকে সমর্থন তুলে নেন। ফলে আবার বি এস ইয়েদুরাপ্পা শপথ গ্রহণ করেন। এই ঘটনায় রাজ্যপালের বিরুদ্ধে বিজেপিকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ ওঠে।

 

মেঘালয়:

২০১৮ সালে বিধানসভা নির্বাচনের পর ২১টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কংগ্রেস এগিয়ে থাকলেও, রাজ্যপাল বিজেপি ও ন্যাশনাল পিপলস পার্টির জোটকে সরকার গড়তে আমন্ত্রণ জানান। যেখানে বিজেপি পেয়েছিল মাত্র ২টি আসন। 

 

গোয়া:

৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় একক বৃহত্তম দল হিসেবে ১৮টি আসন পেয়েছিল কংগ্রেস। কিন্তু রাজ্যপাল মৃদুলা সিনহা বিজেপিকে সরকার গড়তে আমন্ত্রণ জানায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মনোহর পরিক্কর। রাজ্যপালের এই ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে যায় কংগ্রেস। তবে বিজেপি কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মুখ পুড়ে কংগ্রেসের। 

 

মণিপুর:

২০১৭ সালে ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় কংগ্রেস ২৮টি আসন জিতেছিল। বিজেপি জিতেছিল ২১টি আসনে। কিন্তু রাজ্যপাল বিজেপিকেই সরকার গড়তে ডাকে। তবে পরবর্তীকালে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পেরেছিল বিজেপি। এই ঘটনায়ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।  

    

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *