Breaking News
Home / TRENDING / আগামী অর্থবর্ষে এশিয়ায় সবচেয়ে বেশি হারে বেতন বৃদ্ধি ভারতে, বলছে বিশ্ব সংস্থা

আগামী অর্থবর্ষে এশিয়ায় সবচেয়ে বেশি হারে বেতন বৃদ্ধি ভারতে, বলছে বিশ্ব সংস্থা

ওয়েব ডেস্ক:

দেশের অর্থনীতি মন্দা দেখা দিয়েছে বলছে বিরোধীরা, সরকারের পক্ষ তা মানতে না চাইলেও অর্থনৈতিক সমস্যা যে দেখা দিয়েছে তা মানছে তারাও। এমন সময় একটি রিপোর্ট জানাচ্ছে, ২০২০ অর্থবর্ষে গোটা এশিয়ার মধ্যে ভারতে বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হতে চলেছে। বেতন বৃদ্ধির সেই হার অনুমানিক ৯.২ শতাংশ পর্যন্ত হতে পারে। এই রিপোর্ট দিচ্ছে কর্ন ফেরি গ্লোবাল স্যালারি ফোরকাস্ট নামের একটি গবেষণা সংস্থা। সংস্থাটির মতে, গত বছর এই বেতন বৃদ্ধির পরিমাণ ছিল ১০ শতাংশ। এবার তা ০.৮ শতাংশ কমলেও এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি। অবশ্য ৯.২ শতাংশ বৃদ্ধি দেখা গেলেও প্রকৃত মজুরি বৃদ্ধির পরিমাণ হবে মাত্র ৫.১ শতাংশ। কারণ, মুদ্রাস্ফীতি। বেতন যে হারে বাড়বে তা থেকে মুদ্রাস্ফীতির হার বাদ দিলে প্রকৃত মজুরি বৃদ্ধির পরিমাণ বেরিয়ে আসে।
রিপোর্টে বলা হয়েছে চিন, জাপান সহ এশিয়ার উন্নত দেশগুলির তুলনাতেও ভারতে বেতন বৃদ্ধির হার বেশি হবে আগামী অর্থবর্ষে। কর্ন ফেরি ইন্ডিয়ার চেয়ারম্যান ও রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর নভনীত সিংহ জানান, ‘বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির মধ্যেও ভারতে মৌলিক অর্থনৈতিক বিষয়গুলো মজবুত রয়েছে। দেশিয় সংস্থাগুলি সতর্ক থেকেও তাই ইতিবাচক মনোভাবের পরচয় দিচ্ছে। সেই কারণেই বেতন এই হারে বাড়ার আশা দেখা যাচ্ছে।’

উল্লেখ্য, সংস্থা কর্ন ফেরি পৃথিবীজুড়ে ১৩০ টি দেশে ২৫ হাজার কোম্পানিতে কর্মরত ২০ মিলিয়নের বেশি চাকরিজীবীর বেতনের রেকর্ড সংগ্র করেছে। তার উপর ভিত্তি করেই প্রতি বছর এই পরিসংখ্যান প্রকাশ করে থাকে তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *